মালাইকার জীবনে নতুন পুরুষ! এবার কাকে মন দিলেন?
মালাইকা বরাবরই নিজের শর্তে চলায় বিশ্বাসী। সম্পর্ক নিয়েও বিশেষ রাখঢাক করতে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন:
কে ওই রহস্যময় পুরুষ, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। জানা গিয়েছে, মালাইকার সঙ্গে ভিডিওতে দেখতে পাওয়া পুরুষ হলেন সোরাব বেদি। তাঁকে রিয়ালিটি শো 'স্প্লিটসভিলা'য় দেখা গিয়েছিল। এছাড়া 'চাঁদ জলনে লগা' নামে এক ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। বয়স ৩০-এর কোঠার আশেপাশে হবে। সুতরাং পঞ্চাশোর্ধ্ব মালাইকার তিনি হাঁটুর বয়সি।
মালাইকা বরাবরই বেশ রঙিন। তাঁর জীবনের সঙ্গে জুড়েছে একাধিক পুরুষের নাম। সম্প্রতি হিরে ব্য়বসায়ী হর্ষ মেহেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টে একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁকে। দু'জনের বয়সের ফারাক প্রায় ১৯ বছর। শোনা গিয়েছিল, হাঁটুর বয়সি হর্ষের নাকি থিতু হওয়ার পরিকল্পনাও শুরু করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সম্পর্ক, প্রেমের গুঞ্জন নিয়ে সেভাবে রাখঢাক করতেও দেখা যায়নি মালাইকাকে। কারণ কে কী বললেন, তাতে কান দিতেই নারাজ সাহসিনী। গত বছর এক চ্য়াট শো-তে মালাইকা সাফ জানান, "সকলে এগুলি নিয়ে কথা বলতে পছন্দ করেন। আপনাকে কারও সঙ্গে দেখা গেল, কোথাও গেলেন। আর তা নিয়ে শুরু হয় আলোচনা। আমি এগুলি নিয়ে অকারণে কেন কথা বলব। আমি সত্যি কিছু তাঁদের বলতে চাই না। কারণ, তাতে আমার কিছু...
মালাইকা আরও বলেছিলেন, "বিশ্বাস করুন। আমি যখন কারও সঙ্গে বেরোই, তা সে দীর্ঘদিনের বন্ধু হোক কিংবা সমকামী, বিবাহিত বন্ধু, পুরনো বন্ধু, ম্যানেজার কিংবা অন্য যেকোনও ব্যক্তির সঙ্গে। আমাকে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয়। আমরা হাসি। মসকরা করি এগুলো নিয়ে। আমার মা অবশ্য হাসিমুখে এখনও জিজ্ঞাসা করে এখন কে? এটা সত্যি হাস্যকর হয়ে গিয়েছে।"
অভিনেত্রীর মতে, "আমার সম্পর্ক সবসময়ই শিরোনাম হয়ে গিয়েছে। আমার জীবন আর ব্যক্তিগত নয়। তার চেয়ে অনেক বেশি সকলের ভাবনাচিন্তার কেন্দ্র হয়ে গিয়েছে। দুভার্গ্যবশত, সাধারণ মানুষ ভুলে গিয়েছেন কে কী বলল তা নিয়ে আমি ভাবি না। আমি জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে আমার আর কারও কাছে কিছু প্রমাণ করার নেই। শুধু নিজে ভালো থাকতে চাই। আর কিছুই নয়।"