১ জুন, ২০২৬ পরিচালক হিসেবে পথচলা শুরু হল মেগাস্টার দেবের। রবিবাসরীয় দুপুরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে শুভ মহরতের অনুষ্ঠান। প্রত্যেকের পরনে ধবধবে সাদা পোশাক, ক্ল্যাপস্টিক হাতে হাসি মুখে লেন্সবন্দি ছবির কলাকুশলীরা। দেবের ছবি মানেই সেখানে কোনও না চমক। ইধিকা থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর মতো টেলি নায়িকাদের বড় পর্দায় বিগ ব্রেক দিয়েছেন দেব। এবার সেই তালিকায় নয়া সংযোজন সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। রবিবার ছবির মহরত সেরেই সোমবার থেকে ‘দেশু ৭’-এর (Desu 7) শুটিং শুরু হল। ‘নতুন জার্নি নতুন শুরু। সকলের আশীর্বাদ কাম্য, প্রত্যেককে পাশে চাই।’ ঠিক এই ক্যাপশনেই সমাজমাধ্যমে সুখবর শেয়ার করলেন পরিচালক-প্রযোজক তথা দেব।
আরও পড়ুন:
প্রযোজক হিসেবে সফল দেব পরিচালক হিসেবেও সাফল্য অর্জন করবেন বলেই আশাবাদী ভক্তরা। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেই টিম ‘দেশু ৭’-এর ও ব্যস্ততা তুঙ্গে। সে কথা বলার অপেক্ষাই রাখছে না। কোন এলাকায় শুটিং শুরু হচ্ছে তা জানতে উদগ্রীব দেশু জুটির অনুগামীরা। এই ছবি ঘিরে প্রতিনিয়ত উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী হবে সে কথা বলাই বাহুল্য। সর্বোপরি সিনেমার নাম কী হতে চলেছে তা নিয়ে দেব-শুভশ্রী জুটির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষারত। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার।

তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা ছবি ঘোষণার পর অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদেই ইঙ্গিত মিলেছিল। দেব-শুভশ্রী যেদিন ঘোষণা করেছিলেন তাঁরা বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন সেদিন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে।

ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি ছবি ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এই ঘটনা সত্যিই ‘বিরল উদাহরণ’। ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকের আশাভঙ্গ হয়েছিল। সেই বিষয়টা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে, বলে জানিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুভ মহরতের পর এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের