Dev-Subhashree

রাত পোহালেই মহা ধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর

'দেশু ৭'-এর আরও এক চমকের অপেক্ষায় জুটির ভক্তরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:০৮

options
link
রাত পোহালেই মহা ধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর
দেব ও শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম

চব্বিশ ঘণ্টারও কম সময়, রাত পোহালেই ভক্তদের সারপ্রাইজ দেবেন হাই ভোলটেজ জুটি দেব-শুভশ্রী (Dev-Subhashree)। তার আগে ভক্তদের অগ্রিম বার্তা ‘দেশু’র। দেব, শুভশ্রী দুজনেই তাঁদের প্রোফাইল থেকে সুখবর ভাগ করে অনুরাগীদের উন্মাদনা উসকে দিয়েছেন। এই মুহূর্তে দেব-শুভশ্রী জুটির ভক্তদের পাখির চোখ ‘দেশু ৭’ তা বলার অপেক্ষাই রাখে না। রবিবাসরীয় সকালে লাদাখে ‘দেশু ৭’-এর শুটিংয়ের ফাঁকে কিছু মুহূর্ত ভাগ করে দুজনেই লিখেছেন, ‘বিগ ডে টুমরো।’ যার বাংলা তর্জমা করলে হয় আগামীকাল বড় কিছু ঘটতে চলেছে।

Advertisement

শনিবারও সোশাল মিডিয়ায় ‘দেশু ৭’-এর একটি দৃশ্য ভাগ করে দেব জানিয়েছেন, ৩১ আগস্ট সকাল এগারোটায় লাইভে এসে ভক্তদের চমকে দেবেন ‘দেশু’। এখন শুধু অপেক্ষার প্রহর গোনা। ‘দেশু ৭’ ঘোষণা থেকে শুটিং পরবর্তী সময়ে একের পর এক চমক। সিনেমার জার্নির শুরুটাও তো ছিল চমকপ্রদ। রাত দু’টোয় শুভশ্রীকে ফোন করে মনের কথা বলেছিলেন দেব। ‘দেশু ৭’-এর ব়্যাপ-আপ পার্টিতে সেই কথা নিজেই জানিয়েছেন পরিচালক-অভিনেতা দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement

প্রথমবার পরিচালকের আসনে দেব, তাঁর পরিচালনায় কাজ করলেন শুভশ্রী, নতুন মোড়কে পুরনো জুটির রসায়ন-সব মিলিয়ে ‘দেশু ৭’ যেন চমকের বলয়ে আবৃত আসন্ন বাংলা ছবি। আগস্টের শেষ দিন আর সপ্তাহের প্রথম কর্মব্যস্ত সোমবার ‘দেশু’র আরও এক চমকের অপেক্ষায় অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ঠিক কোন চমক দিতে চলেছেন তা নিয়ে ভক্তদের মনের ভিতর যেন উথালপাতাল অবস্থা!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি তুরুপের তাস হতে চলেছে তা বললে অত্যুক্তি হবে না। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যাবে, ১৯ জানুয়ারি ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ইভেন্ট ঘোষণার দিনটাও ছিল সোমবার।

রবিবাসরীয় সকালেই আগাম জানিয়েছিলেন বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন। সোমদুপুরে প্রতিশ্রুতিমাফিক ফেসবুক লাইভে এসে চিরাচরিত দেশু স্টাইলে সেই চমক দিয়েছিলেন যুগলে। দেব-শুভশ্রী পাশাপাশি বসে জানিয়েছিলেন, এইপ্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে।

‘দেশু ৭’-এর ক্ষেত্রে বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দেব-শুভশ্রী। আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা জিইয়ে রেখে টলিপাড়ার সুপারস্টার জুটি জানিয়েছিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অর্থাৎ সোমবার বেলা ৩টে থেকেই অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এহেন বিরল উদাহরণ স্থাপনের নেপথ্য কারণ নিজেরাই খোলসা করে বলেছিলেন, “আজ থেকে ‘দেশু ৭’-এর অগ্রিম বুকিং শুরু হচ্ছে। এটা বাংলা সিনেমার উদযাপনের স্বার্থেই। যা আগে কখনও কোনও সিনেইন্ডাস্ট্রিতে হয়নি। ২ হাজার টিকিট বুক মাই শোতে পাবেন। দর্শকদের অনন্য অভিজ্ঞতা দিতেই গোল্ড টিকিটের আয়োজন করা হয়েছে।” আরও এক সোমবার, আরও এক চমকপ্রদ ঘোষণার অপেক্ষায় ‘দেশু’ ভক্তরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.