Pratik Shah

২০ মহিলার নগ্ন ছবি দেখার আবদার! ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফারের বিরুদ্ধে মুখ খুলল ধর্মা প্রোডাকশন

পরিচালক অভিনব সিংয়ের অভিযোগে সরগরম বিনোদুনিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৫, ১৫:৫৪

options
link
২০ মহিলার নগ্ন ছবি দেখার আবদার! ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফারের বিরুদ্ধে মুখ খুলল ধর্মা প্রোডাকশন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে কমপক্ষে ২০ জন মহিলার নগ্ন ছবি দেখার আবদারের অভিযোগ। কাঠগড়ায় ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। পরিচালক অভিনব সিংয়ের অভিযোগে সরগরম বিনোদুনিয়া। আর সেই অভিযোগ নিয়ে মুখ খুলল ধর্মা প্রোডাকশন।

Advertisement

সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। চলতি বছর ওই অনুষ্ঠানে যোগ দেন ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। অভিযোগ, ওই অনুষ্ঠানে কমপক্ষে ২০ মহিলার কাছ থেকে নগ্ন ছবি চেয়েছেন। ইনস্টাগ্রামে একাধিক মহিলা পরিচালক অভিনব সিংকে সেকথা জানান। আর সেকথা শোনার পরই সোশাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিনব। আর তারপর থেকে জোর শোরগোল। প্রতীকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন প্রায় সকলে।

Advertisement

অভিনবের পাশে দাঁড়িয়ে এক মহিলা সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নেন। জানান, কাজ চেয়ে প্রতীক শাহের সঙ্গে সোশাল মিডিয়ায় তাঁর আলাপ। সেই সুযোগে কুপ্রস্তাব দেন সিনেমাটোগ্রাফার। নগ্ন ছবি পাঠাতে বলেন বলেই অভিযোগ। আতঙ্কে একাধিক ব্যক্তির কাছে অভিযোগ জানান। সেই সময় ক্ষমাও চেয়ে নেন প্রতীক। তবে অভ্যাস বদল হয়নি তাঁর, তা অভিনবের অভিযোগেই স্পষ্ট। এই অভিযোগে শোরগোল পড়ার পরই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ডি অ্য়াক্টিভেট করে দেন প্রতীক।

Advertisement

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্মা প্রোডাকশন বিবৃতি জারি করে। তাতে বলা হয়েছে, “আমাদের সঙ্গে যুক্ত কারোর বিরুদ্ধে যৌন হেনস্তা, দুর্ব্যবহারের প্রসঙ্গ উঠলে ধর্মা প্রোডাকশনের সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি। আমরা এই সমস্ত অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফার হিসাবে ফ্রিল্যান্সিং করেছেন। মাত্র কয়েকদিন কাজ করেছেন। আমাদের তার সঙ্গে চুক্তি শেষও হয়ে গিয়েছে। এই সময়কালের মধ্যে আমরা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ পাইনি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.