Dictionary movie Trailer

সম্পর্কের ভিন্ন কাহিনি নিয়ে তৈরি আবির-নুসরত জুটির ‘ডিকশনারি’, প্রকাশ্যে ট্রেলার

প্রায় ১০ বছর ধরে পরিচালনায় ফিরে কোন কাহিনি বললেন ব্রাত্য বসু? দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২১, ১৮:৩৯

options
link
সম্পর্কের ভিন্ন কাহিনি নিয়ে তৈরি আবির-নুসরত জুটির ‘ডিকশনারি’, প্রকাশ্যে ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’। বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প নিয়ে তৈরি পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’ (Dictionary)। আর এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। তার আগে ইনস্টাগ্রামে ছবির ট্রেলার পোস্ট করলেন নুসরত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে তারাই যৌনকর্মী’, সায়নীকে কুরুচিকর আক্রমণ সৌমিত্র খাঁর!]

ছবিতে পুরুলিয়ার বনবিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকে। স্মিতার চরিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন নুসরত জাহান। আবির-নুসরতের পাশাপাশি ‘বাবা হওয়ার’ কাহিনিতে দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে। এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজে বেশি দূর পড়াশোনা করতে না পারলেও ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চায় তাঁর চরিত্র।  ছবিতে মোশারফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনি চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক ও সাগ্নিক চৌধুরী।
কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে ছবির শুটিং। ডিসেম্বরে কলকাতায় ডাবিং সারেন তারকারা। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ‘ডিকশনারি’র মাধ্যমেই প্রায় ১০ বছর পর সিনেমার পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু। আর সেই সৌজন্যেই আবারও বড়পর্দায় দেখা যাবে আবির-নুসরত জুটিকে। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার দুই তারকা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির ট্রেলারে ডিগ্ল্যাম লুকে নজর কেড়েছেন নুসরত।  তবে ইনস্টাগ্রামে ক্যামেরার সামনে গ্ল্যামারাস লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী-সাংসদ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

[আরও পড়ুন: মাথায় ঘোমটা দিয়ে ‘টুম্পা’ গানে তুমুল নাচ স্বস্তিকার, নেটদুনিয়ায় ঝড় তুলছে এই ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন