Hirak Ranir Deshe

তৃণমূল জমানার গল্প এবার বড়পর্দায়! আসছে ‘হীরক রানীর দেশে’, পলিটিক্যাল স্যাটায়ারে জয়াপ্রদা

'তিলোত্তমা'র পরিবর্তে নতুন সিনেমার ঘোষণা। কেন অভয়া কাণ্ড নিয়ে ছবি করছেন না উজ্জ্বল চট্টোপাধ্যায়?

পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২১:০৭

options
link
তৃণমূল জমানার গল্প এবার বড়পর্দায়! আসছে ‘হীরক রানীর দেশে’, পলিটিক্যাল স্যাটায়ারে জয়াপ্রদা
রাজ্যে পালাবদলের আবহে আসছে 'হীরক রানীর দেশে', অভিনয়ে জয়া প্রদা-সহ আর কারা?

২০২৪ সালের অভয়া কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বাংলা। রাজ্যে পালাবদলের পর অভয়া কাণ্ডের ছায়াতে তৈরি হচ্ছে সিনেমা। ইতিমধ্যেই শঙ্কুদেব পণ্ডা পরিচালিত ‘অভয়া শক্তি’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এই ঘটনার আধারে ‘তিলোত্তমা’ নামের একটি ছবি করতে উদ্যত হয়েছিলেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার একটি নামী হোটেলে ছবি সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। তবে অনুষ্ঠানের আগে আচমকাই বদলে যায় পরিস্থিতি! কীরকম?

Advertisement

সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথেরও। তবে এদিন রত্না দেবনাথ অনুপস্থিত ছিলেন।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি এই মুহূর্তে হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথেরও। তবে এদিন রত্না দেবনাথ অনুপস্থিত ছিলেন। ‘তিলোত্তমা’র বদলে ‘হীরক রানীর দেশে’ নামক ছবি তৈরির কথা ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল। এই ছবির মাধ্যমে অনেকদিন পর বাংলা ছবিতে দেখা যাবে জয়াপ্রদাকে। জয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, ভাস্বর চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ঠিক কী কারণে হঠাৎ এই পিছু হটা? সেই প্রসঙ্গ অবশ্য খোলসা করতে রাজি হননি পরিচালক। তবে পরিচালকের উত্তর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement
টিম ‘হীরক রানীর দেশে’। ছবি- অপ্রতিম পাল

পরিচালক বলেন, “হ্যাঁ, সম্মতি পাওয়া যায়নি। তাই আমরা অন্য ছবির কথা ভাবছি। আমার ছবি ‘হীরক রানীর দেশে’ একটি পলিটিক্যাল স্যাটায়ার।…” 

উজ্জ্বল বলেন, “আমার হঠাৎ মনে হয়েছে ‘তিলোত্তমা’ ছবিটা করব না। তাই মত পরিবর্তন করেছি।” প্রায় এক বছর ধরে এই ‘তিলোত্তমা’ তৈরির জন্য রিসার্চ চালিয়েছেন পরিচালক। উজ্জ্বলের কথায়, “এই একই জিনিস আমার ঘটেছিল ‘এসকেপ ফ্রম তালিবান’-র সময়ও। পরিবারের তরফে আমাকে প্রথমে কনসেন্ট দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে তাঁরা চাইছেন না। আমি একজন মায়ের সিদ্ধান্তকে সম্মান করি।” হীরক রানী চরিত্রে কাকে দেখা যাবে এই কৌতুহলের নিরসন করেছেন পরিচালক স্বয়ং, ‘হীরক রানীর চরিত্রে দেখা যাবে জয়াপ্রদাকে’, বললেন উজ্জ্বল। সে ক্ষেত্রে কি তিলোত্তমা নামে ছবির ক্ষেত্রে পরিবারের সম্মতি পাওয়া যায়নি? উত্তরে পরিচালক বলেন, “হ্যাঁ, সম্মতি পাওয়া যায়নি। তাই আমরা অন্য ছবির কথা ভাবছি। আমার ছবি ‘হীরক রানীর দেশে’ একটি পলিটিক্যাল স্যাটায়ার। জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হবে। পুজোতে মুক্তি পাবে এই ছবি।” যদিও ‘হীরক রানি’র চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ জয়াপ্রদা। তবে তিনি জানিয়েছেন,  ‘ছবির পরিচালক পুরো বিষয়টা বলতে পারবেন। বাংলা ছবি করার জন্য খুব উৎসাহী।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.