সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি৷ শুক্রবার ভোপালে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে৷ রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান নিয়ে দিব্যাঙ্কার ভক্তকূলের উৎসাহের কমতি নেই৷ পাশাপাশি, অভিনেত্রী নিজেও তাঁর ভক্তদের নিজের বিয়ের সমস্ত আপডেট দিচ্ছেন সময়মতো৷ ইতিমধ্যে দিব্যাঙ্কা এবং বিবেকের গায়ে হলুদ এবং মেহেন্দির ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গিয়েছে৷ পাশাপাশি, মন কেড়েছে দিব্যাঙ্কা ও বিবেকের প্রি-ওয়েডিং ফটোশুটও৷
প্রসঙ্গত, ‘বনু ম্যায় তেরি দুলহন’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলি দুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন এই সুন্দরী৷ বর্তমানে ‘ইয়ে হ্যায় মোহব্বতে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি৷
প্রতিবেদনে রইল দিব্যাঙ্কা এবং বিবেকের বিয়ের আগের বেশ কিছু ছবি:









সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের