সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ার্কোহলিক৷ এই নামেই তাঁকে ঘনিষ্ঠরা ডেকে থাকেন৷ দিনে নাকি মাত্র চার ঘণ্টা ঘুমান৷ আর যতক্ষণ জেগে থাকেন, কাজ নিয়েই ভাবতে থাকেন৷ কাজের প্রতি এই ভালবাসার জন্যই পঞ্চাশ পেরিয়েও বলিউডের বাদশা তিনিই৷ তবুও কাজ করা থেমে নেই কিং খানের৷ এমনকী লস অ্যাঞ্জেলসে ছুটি কাটাতে গিয়েও বিরাম নেই৷ বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর পাশাপাশি হলিউড গায়কের বলিউডে প্রবেশের পথও প্রশস্ত করে এলেন৷
[OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল]
এর আগে শাহরুখের ‘রা ওয়ান’-এর সৌজন্যে বলিউডে প্রবেশ ঘটেছিল অ্যাকোয়ার৷ এবার ‘জব হ্যারি মেট সেজল’-এর সৌজন্যে বি-টাউনের মাটিতে পা রাখছেন বিখ্যাত হলিউড ব়্যাপার ডিজে ডিপলো৷ ছবির একটি গানেই সুর দিচ্ছেন ডিপলো৷ নিজে এই কথা টুইট করে জানিয়েছেন শাহরুখই৷ নিজের সঙ্গে ডিপলোর একটি ছবি দিয়ে জানিয়েছেন তিনি৷
Walked into the video @diplo is making for Phurrr! Got a starring role in it & his Decent jacket. Wes u r dope! Thx pic.twitter.com/1DLxfcAP3n
— Shah Rukh Khan (@iamsrk) July 22, 2017
শাহরুখের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই গানটি বানিয়েছেন ডিজে ডিপলো৷ থাকছে ভরপুর বলিউড ফ্লেভার৷ এর মাঝেই আবার বাচ্চাদের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন শাহরুখ৷ কাজের ফাঁকেই সন্তানদের নিয়ে ইউনিভার্সাল স্টুডিও ঘুরে এসেছেন বাদশা৷ আব্রাম এই প্রথম গেল সেখানে৷ স্টুডিও দেখে নাকি দারুণ উচ্ছ্বসিত ছিল শাহরুখের কনিষ্ঠ সন্তান৷
Took the kids 2 @Unistudios , this time AbRam’s turn. Thx for the hospitality & as always I am a wimp on the rides! pic.twitter.com/33N9oOQ283
— Shah Rukh Khan (@iamsrk) July 22, 2017
কাজের মাঝে ছুটি, ছুটির মাঝেই কাজ৷ এভাবেই লস অ্যাঞ্জেলসে সময় কাটাচ্ছেন শাহরুখ৷ যাওয়ার আগে ‘জব হ্যারি মেট সেজল’-এর একগাদা প্রচারের কাজ সেরে গিয়েছেন তিনি৷ সেখানে গিয়েও তাই করলেন৷ আর ফিরে এসেও ছবির প্রচারেই মন দেবেন৷
[‘উত্তমজেঠুর মতো কেউ আগামী ১৩৭ বছরেও আসবে না’]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের