সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের বয়স মাত্র ১ মাস। পুজোয় এমনিতেও খুব একটা ঘুরতে ভালোবাসেন না গৌরব-ঋদ্ধিমা। পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা এই সময়ে ঘোরাই পছন্দ তারকাদম্পতির। তবে এবার গৌরব-ঋদ্ধিমার পুজোটা আলাদা। কারণ ১ মাস আগেই তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য।
গত সেপ্টেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা ঘোষ। অতঃপর মা-বাবা হিসেবে প্রথম পুজো গৌরব-ঋদ্ধিমার। তাই এবার যে তাঁদের পুজোর আনন্দ আরেকটু মাত্রাতিরিক্ত, তা বলাই বাহুল্য। মহাসপ্তমীর দিন ছেলের ছবি প্রকাশ্যে এনেই সকলকে শারদ শুবেচ্ছা জানালেন তারকাদম্পতি। গৌরব-ঋদ্ধিমার শেয়ার করা ছবিতে দেখা গেল মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে খুদে। আর তাঁকে নিয়েই হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তাঁরা। গৌরব-ঋদ্ধিমার এমন আদ্যোপান্ত পারিবারিক মিষ্টি ছবি দেখে শুভেচ্ছার জোয়ার নেটপাড়ায়।
এমন শুভদিনে ছেলের ছবি শেয়ার করে তারকাদম্পতি ক্যাপশনে লিখলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।” গৌরব-ঋদ্ধিমাকে পাল্টা শুভেচ্ছা জানালেন রাইমা সেন, অনিন্দিতা বোসরা।
[আরও পড়ুন: সপ্তমীতে মুখার্জি বাড়ির পুজোয় অনাসৃষ্টি কাণ্ড! পা হড়কে পড়ে গেলেন কাজল, ভিডিও ভাইরাল]
View this post on Instagram
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে ঋদ্ধিমার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। তার কয়েক দিনের মধ্যেই ছড়া লিখে ছেলের নাম জানিয়েছিলেন অনুরাগীদের। ‘ধীর’, এই নামেই নবজাতকে ডাকবেন ঋদ্ধিমা ও গৌরব।ইংরাজিতে ছড়াটি লিখেছেন ঋদ্ধিমা আর গৌরব। যার বাংলা ভাবানুবাদ এইরকম – ছোট্ট ছোট্ট হাই আর ঘুমন্ত দীর্ঘ নিঃশ্বাস/ ছড়ার বুলি আর ঘুমপাড়ানি গান/ আনন্দের ফোয়ারা নিয়ে এল নতুন প্রাণ/ আহা কী আনন্দ! আমাদের হল পুত্রসন্তান।
[আরও পড়ুন: বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা নিয়ে জঙ্গলে তুখড় ‘মিতিন মাসি’, ম্যান অফ দ্য ম্যাচ কোয়েল]
সর্বশেষ খবর
-
বীরভূমে ট্রেন্ডিং ‘কাজল মডেল’, অনাস্থার আগেই রাজনগরে পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠর!
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?