Emraan Hashmi

হাসপাতালে ইমরান হাসমি, শুটিংয়ের মাঝে আচমকাই গুরুতর অসুস্থ!

কী হল অভিনেতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৫, ১৮:২৭

options
link
হাসপাতালে ইমরান হাসমি, শুটিংয়ের মাঝে আচমকাই গুরুতর অসুস্থ!
ছবি- ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে সিনেসমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন ইমরান হাসমি। দর্শকমহলেও বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। তার পর অবশ্য পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’র শুটিং শুরু করেছিলেন। আর সেই ছবির শুট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। যার জেরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরান হাসমিকে।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের আরে কলোনিতে ‘ওজি’ ছবির শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করা শুরু করেন অভিনেতা। এরপর হাসপাতালে ভর্তি করা হলে একাধিক পরীক্ষা করা হয়। তার ফলেই জানা যায় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাসমি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, শুটিংয়ের সময়ই বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার শরীরে। একে মুম্বইতে ফের কোভিডের বাড়বাড়ন্ত, উপরন্তু বর্ষার মরশুমে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন ইমরান হাসমি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি, আপাতত সেরে উঠছেন।

Advertisement

Emraan

Advertisement

প্রসঙ্গত, এই ‘ওজি’ সিনেমাটি দিয়েই তেলুগু সিনেইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ইমরান হাসমি। যেখানে গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ গোটা বিশ্বে মুক্তির আলো দেখবে ‘ওজি’। কিন্তু তার প্রাক্কালেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইমরান। যার ফলে শুটিংও দিন কয়েক পিছিয়ে গেল। আপাতত সুস্থ হয়ে অভিনেতার শুটে যোগ দেওয়ার অপেক্ষায় প্রযোজনা সংস্থা। এছাড়াও আরও একগুচ্ছ কাজ রয়েছে তাঁর ঝুলিতে। যেমন মার্চ মাসেই জন্মদিনে ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল ঘোষণা করেছেন ইমরান। জুলাই মাসের শেষের দিকেই আবার সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.