অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেড়শতম জন্মবার্ষিকী। এই বিশেষ মুহূর্তকে উদযাপন করতে মেতেছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এবারের প্রদর্শনীর থিম— শরৎ-স্মৃতি।
আরও পড়ুন:
স্কুল চত্বরে এখন সাজ সাজ রব। ছোট ছোট হাতে তৈরি নানা মডেলে জীবন্ত হয়ে উঠেছেন কথাশিল্পী। ফুটে উঠেছে তাঁর জীবন ও সাহিত্য। লালু থেকে সব্যসাচী, বিন্দুর ছেলে থেকে ইন্দ্রনাথ— কালজয়ী সব চরিত্রদের ভিড় মডেলে মডেলে। ছাত্রদের নিপুণ শিল্পকলায় ধরা পড়েছে শরৎচন্দ্রের জীবন দর্শন।

এই বিশাল যজ্ঞে সামিল স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। ছাত্রদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন অর্থনীতির শিক্ষক, ইংরেজি শিক্ষক ও শিক্ষিকা এবং ভূগোলের শিক্ষিকা। নেপথ্যে প্রধান চালিকাশক্তি স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার।
স্কুল কর্তৃপক্ষের কথায়, বর্তমান প্রজন্মের কাছে শরৎচন্দ্রের সাহিত্যকে পৌঁছে দেওয়াই আসল লক্ষ্য। বইয়ের পাতার বাইরে এসে রক্ত-মাংসের চরিত্ররা কথা বলছে মডেলের মাধ্যমে। শরৎচন্দ্রের দেশপ্রেম ও সমাজচেতনাকে পড়ুয়াদের মনে গেঁথে দিতেই এই আয়োজন। ছাত্রদের উৎসাহ এখন তুঙ্গে। নতুন করে শরৎচন্দ্রকে চেনার স্বাদ পাচ্ছে যোধপুর পার্কের এই ঐতিহ্যবাহী স্কুল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের