সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তবে প্রেম নেই তো কী, পর্দায় দাম তো আছে৷ এমনিতে মুখ দেখাদেখি বন্ধ থাক, কিন্তু রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করতে আজ আর কোনও আপত্তি নেই বলি সেলেবদের৷ সে রণবীর-দীপিকা হোক বা শাহিদ-করিনা কিংবা রণবীর-ক্যাটরিনা৷ ইতিমধ্যেই প্রাক্তন প্রেম ইতিহাসের খাতায় তুলে রেখে ‘জগ্গা জাসুস’-এর শুটিং-এ ব্যস্ত রণবীর-ক্যাটরিনা৷ এর মধ্যেই আবার বলিউডে নতুন গুঞ্জন৷
শোনা গিয়েছে সঞ্জয় দত্তর বায়োপিকে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে৷ সঞ্জুবাবা নিজেই নাকি চান ক্যাটরিনা তাঁর বর্তমান স্ত্রী মান্যতার চরিত্রে অভিনয় করুক৷ শোনা গিয়েছে, ইতিমধ্যেই ক্যাট চিত্রনাট্য পড়ে ফেলেছেন৷ তবে, এখনও সম্মতিসূচক কোনও উত্তর আসেনি তাঁর তরফ থেকে৷
সূত্রের খবর, ছবিতে ক্যামিও করতে দেখা যাবে সলমান খানকেও৷ তবে, সবই এখন রয়েছে অনুমানের স্তরেই৷ আপাতত ছবির প্রি-প্রোডাকশনের উপরই পুরো মনযোগ দিচ্ছেন পরিচালক-চিত্রনাট্যকার রাজকুমার হিরানি ও অভিজাত যোশী৷
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ