Sonam Wangchuk

সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ তোপ দীপিকার! ভাইরাল পোস্টে বিতর্ক

ঝড়ের গতিতে ভাইরাল 'মস্তানি'র পোস্ট! দীপিকা পাড়ুকোনের নামের পাশে 'বামপন্থী' তকমা সাঁটলেন নিন্দুক-সমালোচকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:৫৭

options
link
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ তোপ দীপিকার! ভাইরাল পোস্টে বিতর্ক
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকা পাড়ুকোনের?

দীপিকা পাড়ুকোন, বলিউডের তাবড় অভিনেত্রী। কোনওদিনই রাজনীতির সাতে-পাঁচে নেই নায়িকা! ‘ধুরন্ধর’ সিনেমার সুবাদে স্বামী রণবীর সিংয়ের নামে ‘প্রোপাগান্ডার ঝান্ডাধারী’ তকমা জুটলেও এহেন বিতর্ক থেকে শতহস্ত দূরে থেকেছেন ‘মস্তানি’। এমনকী পাকবিরোধী প্রেক্ষাপটে নির্মিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন উত্তাল দেশের রাজনৈতিকমহল, তখনও ‘টুঁ’ শব্দটি করেননি তিনি। তবে এবার সোনাম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন সংক্রান্ত ইস্যুতে নায়িকার পোস্ট ঘিরে বিতর্কের বিস্ফোরণ! ‘মস্তানি’র কপালে জুটল ‘বামপন্থী’ তকমাও।

Advertisement

‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র!…’

AI-generated post falsely claiming Deepika Padukone supported Sonam Wangchuk
দিল্লির যন্তর মন্তরে অনশনে সোনম ওয়াংচুক।

ঠিক কী ঘটেছে? নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ১৯ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর অনশন নিয়ে সোশাল মিডিয়াতেও আলোড়ন পড়েছে। সেভাবে রাজনৈতিক সমর্থন না পাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দেশের ওয়াকিবহালমহল। জিনাত আমন, অভয় দেওল থেকে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্যর মতো সিনেদুনিয়ার একাধিক সদস্যরা সোনমের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন আবহে নেটভুবনে ভাইরাল দীপিকা পাড়ুকোনের নাম করে এক ইনস্টাগ্রাম স্টোরি। যেখানে উল্লেখ, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র!’ এখানেই শেষ নয়। পোস্টের শেষপাতে প্রতিবাদী আওয়াজ তুলে নরেন্দ্র মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ বলে তোপ দাগতেও দেখা যায় ওই পোস্টে।

Advertisement
Fake AI-generated image of Deepika Padukone linked to Sonam Wangchuk viral claim
কুড়ি সালে উত্তাল জেনএনইউতে ঐশী ঘোষের সঙ্গে দেখা করেন দীপিকা পাড়ুকোন। ফাইল ছবি

২০২০ সালে ‘ছপাক’ রিলিজের প্রাক্কালে উত্তাল জেনএনইউতে গিয়ে হামলায় আক্রান্ত ঐশী ঘোষের সঙ্গে দেখা করেছিলেন দীপিকা। শান্ত মনে শুনেছিলেন তৎকালীন বামনেতা কানহাইয়া কুমারের মন্তব্যও। সেপ্রসঙ্গ টেনেই এবার দীপিকাকে ‘বামপন্থী’ বলে কটাক্ষ করা শুরু করেছেন একাংশ।

ভাইরাল পোস্টে উল্লেখ, ‘কেউ এই বিষয়ে কথা বলছেন না কেন? আমরা গণতন্ত্রে অন্ধকার অধ্যায়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলি সিনেমাই বানানো হোক না কেন, বাস্তবটা কিন্তু বদলায়নি।’ এহেন পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই নেটমহলের বাসিন্দাদের বুঝতে বিন্দুমাত্র বাকি নেই যে, স্বামী রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির প্রসঙ্গ টেনেই মোদিকে বিঁধেছেন দীপিকা! এহেন বিস্ফোরক পোস্ট নিয়ে কাটাছেঁড়ারও অন্ত নেই। মারাত্মক বিতর্কে জড়িয়েছেন ‘মস্তানি’। তাঁকে বামপন্থী মনোভাবাপন্ন বলেও সমালোচিত হতে হচ্ছে। কারণ ২০২০ সালে ‘ছপাক’ রিলিজের প্রাক্কালে উত্তাল জেনএনইউতে গিয়ে হামলায় আক্রান্ত ঐশী ঘোষের সঙ্গে দেখা করেছিলেন দীপিকা। শান্ত মনে শুনেছিলেন তৎকালীন বামনেতা কানহাইয়া কুমারের মন্তব্যও। সেপ্রসঙ্গ টেনেই এবার দীপিকাকে ‘বামপন্থী’ বলে কটাক্ষ করা শুরু করেছেন একাংশ। কিন্তু দীপিকা পাড়ুকোন কি সত্যিই সোনম ওয়াংচুকের সমর্থনে পোস্ট করে মোদিকে কটাক্ষ করেছেন? প্রশ্ন তুলে ভাইরাল ওই পোস্ট আতশকাচে রাখতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল!

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিতর্কিত এই পোস্ট আদতে ভুয়ো। দীপিকা মোটেই তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামে এহেন কোনও পোস্ট করেননি। কিংবা সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকেও কটাক্ষ করেননি। জানা গেল, নায়িকার নাম করে ভাইরাল এই পোস্ট আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতেই তৈরি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.