‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহানের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরেছিলেন রণবীর সিং। তা নিয়ে কম চর্চা হয়নি। যখন এই নিয়ে জল্পনা তুঙ্গে সেইসময় শোনা গিয়েছিল যে, এই ধারণা একেবারেই ভুল যে রণবীর এই ছবি থেকে সরেননি। তাঁকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে খুব স্পষ্টভাবে মুখ খোলেনি কেউই। এবার ফের আলোচনায় ‘ডন ৩’। কারণ একটাই, সব জল্পনা যখন বেশ স্তিমিত তখন সোশাল মিডিয়ায় রণবীরকে আনফলো করলেন ফারহান। আর তা নিয়েই সরগরম নেটপাড়া। ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন:
শুক্রবার হঠাৎই নেটপাড়া আবিষ্কার করে যে রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ফারহান। যদিও ‘ডিরেকটর সাহাব’কে যে এখনও রণবীর ফলো করছেন সেটাও নজরে পড়েছে সকলের। গুঞ্জন ‘ডন ৩’ থেকে রণবীর সরে দাঁড়ানোর পরই নাকি ফারহান আর রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছিল। এবার সেই দূরত্ব বাড়ার প্রমাণ মিলল হাতেনাতে। যদিও অতীতের এই ঘটনার জন্যই ফারহান পর্দার ‘খিলজি’কে সোশাল মিডিয়ায় অনুসরণ করা বন্ধ করলেন কিনা তা আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে সকলেই মনে করছেন ‘ডন ৩’ করতে রণবীর রাজি না হওয়াতেই রেগেমেগে তাঁকে আনফলো করেছেন ফারহান।
আরও পড়ুন:

বলে রাখা ভালো, ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনও রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। বছরশেষে সেই ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর। আর তাতেই শুরু হয় নতুন জল্পনা।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া