ক্যাটরিনা এখন ‘মিসেস কৌশল’! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি

ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০২০, ১৯:২৭

options
link
ক্যাটরিনা এখন ‘মিসেস কৌশল’! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছে। শোনা যাচ্ছে দু’জনের রসায়ন নাকি বেশ জমজমাট। দু’জনকে একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায়। বলিউডের এই নতুন জুটি অনুরাগীদেরও বেশ পছন্দ। আর এখন তো ক্যাটরিনা ফ্যানেদের কাছে ‘মিসেস কৌশল’ বলেই পরিচিত হয়ে গিয়েছেন। তাহলে কি গোপনে বিয়েটা সেরেই ফেললেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ?

Advertisement

ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। মাসখানেক আগে প্রকাশ্যে আসে অভিনেত্রী হরলিন শেট্টির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ভিকির। শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফের জন্যই নাকি বান্ধবী হরলিনকে ছেড়েছেন ভিকি। এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়। প্রথম দিন থেকেই নাকি তাঁরা একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাট শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। কিন্তু দু’জনের ঘনিষ্ঠতা কিন্তু অন্য কথা বলছে। একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ভিকি। ক্যাটরিনাও ‘কফি উইথ করণ’-এ এসে ভিকির তারিফ করেছিলেন। তারপর থেকেই নাকি তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই সম্পর্কই নাকি এখন ঘনিষ্ঠতার পথে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য, দেশনায়কের জন্মদিনে সুভাষ হয়ে ওঠার ভিডিও শেয়ার প্রসেনজিতের ]

কিছুদিন আগে দীপাবলির পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা যায়। পার্টিতে কিছু ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। নতুন বছরের সূচনালগ্নটাও একসঙ্গে কাটান তাঁরা। এবার আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তার পর থেকেই অনুরাগীরা কমেন্টে অভিনেত্রীকে ‘মিসেস কৌশল’ বলে সম্বোধন করছেন। ‘মিস্টার অ্যান্ড মিসেস কৌশল’কে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নেটদুনিয়ায়।

Advertisement

ভিকির ঘনিষ্ঠ সূত্রে খবর, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন অভিনেতা। এমনকী তাঁর পরিবারেরও নাকি ক্যাট সুন্দরীকে অপছন্দ নয়। তাই ভিকিও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। আর ক্যাটরিনারও তাতে কোনও আপত্তি নেই। তাই এখন না হলেও বিয়ে যে শীঘ্রই হতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে।

[ আরও পড়ুন: পরিচালক সৃজিতের সঙ্গে ‘ফিল্ম-ট্যুর’! ‘ফেলুদা ফেরত’ শুটিং সফরের সাক্ষী থাকতে যাবেন নাকি? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.