প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Farhan Salman

রণবীর ‘কোণঠাসা’ হতেই সলমনের সঙ্গে বৈঠকে ফারহান, ভাইজানই বলিউডের নয়া ‘ডন’?

রণবীরের জুতোয় পা গলাচ্ছেন বলিউডের ভাইজান? ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, 'ডন ৩' বিতর্কের মাঝেই সলমনের সঙ্গে জোট বাঁধছেন ফারহান আখতার।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:১৭

options
link
রণবীর ‘কোণঠাসা’ হতেই সলমনের সঙ্গে বৈঠকে ফারহান, ভাইজানই বলিউডের নয়া ‘ডন’? zoom
ভাইজানই বলিউডের নয়া 'ডন'?

ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁধেছিলেন রণবীর সিং। ‘ডন ৩’-তে অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন অভিনেতা! এরপরও সিনেমা থেকে সরে দাঁড়ানোর অভিযোগে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমা ছাড়ার মাশুলও গুনছেন রণবীর সিং। এই ইস্যুতে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে। যার অর্থ ভবিষ্যতে ‘ধুরন্ধর’ অভিনেতার কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। চলমান বিতর্কে এবার নাটকীয় মোড়। ইন্ডাস্ট্রির কানাঘুষো, রণবীরের জুতোয় পা গলাচ্ছেন বলিউডের ভাইজান! 

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, ফারহান আখতারের সঙ্গে একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামা নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছেন সলমন। প্রতিবেদন অনুযায়ী, এই দুই তারকা গত এক মাস ধরে নিয়মিত বৈঠক করছেন এবং একটি সম্ভাব্য চলচ্চিত্র নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই খবর। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও চুক্তি স্বাক্ষর হয়নি। সলমনের নাকি সিনেমার স্ক্রিপ্টও পছন্দ হয়েছে। সূত্রের দাবি, এটি একটি বিশাল স্কেলের পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে চলেছে। দুটি ভাগে হয়ত ছবি মুক্তি পাবে।

Ranveer Singh Wanted 'Strong Language, Violence' In Don 3: Report
‘ডন ৩’ বিতর্ক

‘ডন ৩’ বিতর্কের মাঝে ফারহান-সলমন সাক্ষাৎ ‘ডন ৩’ জল্পনা জোরাল করেছে তা বললে অত্যুক্তি হবে না। যদিও এখনও পর্যন্ত সিনেমার কাহিনি বা গল্প সম্পর্কে কিছু জানা যায়নি। ফারহান বা সলমনের তরফেও মেলেনি কোনও ইঙ্গিত। তবে এই জল্পনা সত্যি হলে বলিউড যে অমিতাভ, শাহরুখের পর নতুন ‘ডন’ হিসেবে সলমনকে পেতে চলেছেন তা বলাই বাহুল্য। 

Salman Khan Moves Delhi High Court Against Kala Hiran Seeks Immediate Stay On The Film
সলমন খান

এই মুহূর্তে ‘কালা হিরণ’ নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন সলমন। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন। বাস্তবের গল্প পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক ভরত শ্রীনাথ। জীবনের ‘কলঙ্কিত অধ্যায়’-এর নিরিখে তৈরি চিত্রনাট্য নিয়ে অস্বস্তিতে ষাটোর্ধ্ব সলমন।

ফারহান-রণবীর দ্বন্দ

সিনেমার পোস্টার মুক্তির পরই অভিনেতার আইনজীবীর তরফে প্রযোজককে ফৌজদারী মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও সেই হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’র টিজার। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন। টিজার প্রকাশ্যে আসতেই বিন্দুমাত্র বিলম্ব না করে ছবি মুক্তির স্থগিতাদেশের আবেদন করেছেন। ভাইজানের অভিযোগ, ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ নামক এই ছবিটি তাঁর ব্যক্তিত্ব এবং পাবলিক ইমেজকে কলুসিত করছে।

Salman Khan Sends Legal Notice To Makers Of Kala Hiran
সমস্যায় সলমনের

নিয়মিত খবরে থাকতে ফলো করুন