রবিবার থেকেই অগ্নিগর্ভ বারুইপুর। নাবালিকাকে ধর্ষণের পর খুন করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয় দেহ। সংশ্লিষ্ট ইস্যুতে দিন কয়েক ধরেই উত্তপ্ত বারুইপুরের ধপধপি এলাকা। ঘটনার তিন দিনের মধ্যে পুলিশি এনকাউন্টারে খতম হয় অভিযুক্ত প্রভাস মণ্ডল। এসবের মাঝেই ফের শিরোনামে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে মারা ‘নির্দোষ’ ইন্দ্রজিত মণ্ডল। গণপিটুনিতে প্রাণ হারানো ইন্দ্রজিতের বিচারের আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার খবর, বারুইপুর ধর্ষণকাণ্ডে গণপিটুনিতে উসকানি দেওয়ার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র-সহ বেশ ক’জনের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুন:
“রেললাইন উপড়ে ফেলা হল, একজনকে পিটিয়ে মারা হল, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল। এই উসকানি এখন এমন জায়গায় পৌঁছেছে যে, বাচ্চাদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে- হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদের ক্ষতি করছে।”
জানা গিয়েছে, শ্রীলেখা মিত্র, ইউটিউবার অনুভব মাইতি, বামনেতা লাহিক আলির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা সুশোভন রায়। তাঁর দাবি, অভিনেত্রী-সহ এই বিশিষ্ট ব্যক্তিত্বদের সোশাল মিডিয়া পোস্ট গণপিটুনিতে উসকানি হিসেবে কাজ করেছে। বিজেপি নেতা জানান, “ঘটনার দিন সোশাল মিডিয়ায় এঁরা এমন উসকানিমূলক বক্তব্য রাখল যে, সাধারণ মানুষের মনে হল যেন একটি বিশেষ সম্প্রদায়, আরএসএস কিংবা বিজেপি এই কাজটা করেছে। রেললাইন উপড়ে ফেলা হল, একজনকে পিটিয়ে মারা হল, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল। এই উসকানি এখন এমন জায়গায় পৌঁছেছে যে, বাচ্চাদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে- হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদের ক্ষতি করছে।” এফআইআর দায়ের প্রসঙ্গে শ্রীলেখার মন্তব্য, “জানতে পারলাম, বারুইপুরের ধর্ষণ ও খুনের মামলার ঘটনায় অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে আমার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আমি দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করছি এবং আমি কোথায়, কখন, কীভাবে এমন উসকানি দিয়েছি, তার প্রমাণ পেশ করার দাবি জানাচ্ছি।”

বারুইপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে। পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অববোধ করেন, চলে রেল অবরোধও। নাবালিকার মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, যৌন নির্যাতনের পর ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, যখন তাকে পুকুরে ফেলা হয়েছিল, তখনও সে বেঁচে ছিল। সূত্রের খবর, মেয়েটির মাথায় ক্ষত রয়েছে। কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা বা কোনও জায়গায় মাথা ঠুকে দেওয়ার ফলে এই ক্ষতের সৃষ্টি হয়েছে। তার যৌনাঙ্গের আঘাতের চিহ্নও স্পষ্ট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ