সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত সিনে অনুরাগীদের মুখে মুখে ঘুরছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর কথা৷ কখনও লুক প্রকাশ তো কখনও মোশন পোস্টারের মুক্তির জেরে গুঞ্জন আর থামছে না৷ এবার প্রকাশ্যে এল সিনেমার মূল চরিত্রের লড়াইয়ের ছবি৷ ওই পোস্টার নিয়েই আপাতত আবারও শুরু হয়েছে আলোচনা৷
[‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ফিরিঙ্গিকে চিনতে পারছেন কি?]
আমিরের মোশন পোস্টার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও সিনে অনুরাগীদের নতুন উপহার দিল টিম ‘ঠাগস অফ হিন্দোস্তান’৷ এবার প্রকাশ্যে এল ছবির আরও একটি পোস্টার৷ ওই পোস্টারে রয়েছে গোটা টিম৷ রয়েছেন বিগ বি, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ৷
[বাবা হলেন নীল, কন্যাসন্তানের জন্ম দিলেন রুক্মিণী]
ওই পোস্টারে যোদ্ধার রূপে ধরা দিয়েছেন বিগ বি৷ হাতে তলোয়ার নিয়ে ধরা দিয়েছেন আমির খান৷ অন্যরকম সাজে পোস্টারে ধরা দিয়েছেন ক্যাটরিনা ও ফতিমা সানা শেখ৷ কারও বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন চারজন৷ কিন্তু বিপক্ষে কে রয়েছেন, তা যদিও প্রকাশ্যে আসেনি এখনও৷ বিগ বি-র সঙ্গে একই পোস্টারে নিজেকে দেখে খুশি পারফেকশনিস্ট৷ টুইটে সেকথা জানানও তিনি৷
[অস্কারে যাচ্ছে ইরফানের প্রথম বাংলা ছবি ‘ডুব’]
২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার জন্মদিনে দর্শকদের সামনে আসবে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ট্রেলার৷ আগেই বিগ বি, ফতিমা সানা শেখ, লয়েড ওয়েন, সুরাইয়ার মোশন পোস্টার প্রকাশিত হয়৷ সোমবার সোশ্যাল সাইটে সামনে এসেছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ফিরিঙ্গির মোশন পোস্টার৷ ওই পোস্টারে সাহেবি কেতায় ধরা পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট৷ ওই মোশন পোস্টারে প্রথমে একটি জাহাজ দেখানো হয়৷ এরপর ব্রিটিশ পতাকায় বিস্ফোরণ৷ অবশেষে ফিরিঙ্গির কোমরে ঝোলানো সুরার পাত্রে শেষ হয়েছিল ভিডিওটি৷
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই মোশন পোস্টারে দিব্যি মন মজেছিল দর্শকদের৷ বারবার একের পর এক ঝলকে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ নিয়ে সিনে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে৷ ৮ নভেম্বর সিনেমা মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই৷
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?