রহস্য, রোমাঞ্চ আর এক অজানা আতঙ্কের চাদরে মোড়ানো অদ্ভুত সেই গ্রাম। সেখানে শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে এক বীভৎস বিভীষিকা। আনকোরা গল্প নিয়ে টলিউডে আসতে চলেছে এমনই এক টানটান ডার্ক থ্রিলার। ছবির নাম ‘ঘুণ গাঁও’ (Ghun Gaon)। বাংলা সিনেমার দর্শকদের জন্য এ ছবি একেবারেই নতুন ঘরানার। ছবির কাহিনি ও পরিচালনার দায়িত্বে আছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজকের আসনে রয়েছেন হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার।
আরও পড়ুন:
বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। আপাত শান্ত আর নিরীহ এক গ্রামের পরতে পরতে জমে আছে ভয়। গ্রামের প্রতিটি মানুষের মুখের আড়ালে লুকিয়ে রয়েছে কোনও না কোনও গোপন সত্য। এখানকার গভীর নীরবতাও আসলে এক আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। তবে আসল রহস্য লুকিয়ে গ্রামের ঘন জঙ্গলে। সেখানে নাকি ঘুরে বেড়ায় এক কালো বিভীষিকা। কী সেই রহস্য?
ছবির গল্প মোড় নেয় এক কালো চিতাবাঘের খোঁজকে কেন্দ্র করে। সেই চিতাবাঘের সন্ধানে বেরিয়েই সামনে আসে এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তখন স্পষ্ট হয়ে ওঠে, বনের হিংস্র পশুর চেয়েও অনেক বেশি বিপজ্জনক ও ভয়ানক কিছু লুকিয়ে রয়েছে এই গ্রামেরই অন্ধকারে।
তীব্র সাসপেন্স আর রুদ্ধশ্বাস উৎকণ্ঠা নিয়ে তৈরি ‘ঘুণ গাঁও’ দর্শকদের এক থমথমে অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। গল্পের প্রতিটি মোড়ে অপেক্ষা করছে এক হাড়হিম করা চমক। শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি রহস্য নতুন প্রশ্নের জন্ম দেবে। তবে এখানেই শেষ নয়। নির্মাতারা জানিয়েছেন, এটি আসলে গল্পের ‘চ্যাপ্টার ১’। অর্থাৎ, এই রহস্যের গভীরে লুকিয়ে আছে আরও অনেক চমকপ্রদ অধ্যায়, যা আগামীতে আবারও দর্শককে চমকে দেবে।
ছবিতে একঝাঁক প্রতিভাবান তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। অভিনয়ে রয়েছেন অনিন্দিতা বোস (Anindita Bose), রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), শঙ্কর দেবনাথ, রোহিনী চ্যাটার্জী, শুভ বিশ্বাস এবং সৌম্য মজুমদার। অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ এর সঙ্গীত। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন তুনাই দেবাশিস গাঙ্গুলী। গান গেয়েছেন সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রওয়ানি। সব মিলিয়ে এক দমবন্ধ করা রহস্যের স্বাদ পেতে তৈরি হচ্ছে বাঙালি দর্শক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়