বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) তোলপাড় গোটা বাংলা। নাবালিকাকে ধর্ষণ ও খুনের কয়েক ঘণ্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, আটক ৩। গঠন করা হয়েছে সিট। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরের সূর্যপূরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য দোষীদের শাস্তি দেবে, তা নিয়ে নিশ্চিত নির্যাতিতার পরিবার। কিন্তু সন্তান তো আর ফিরবে না। মৃতার মা চান, তাঁর মেয়ের মতোই যেন কষ্ট পেতে হয় দোষীদেরও।
নির্যাতিতার মায়ের কথায়, “আমার বাচ্চা যেভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছে, শয়তানগুলোও যেন সেরকমই কষ্ট পায়। আর খুব তাড়াতাড়ি যেন ওরা শাস্তি পায়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আগের সরকারের আমলে কোনওদিন বিচার পেতে দেখিনি। এবার নতুন সরকার এসেছে। আশা রাখি বিচারটা পাব।”
আরও পড়ুন:
এদিন প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের বর্ণনা দেন মৃতার মা। তিনি বলেন, “দেখেছি, মেয়েকে ওরা হাত ধরে নিয়ে যাচ্ছিল। বাচ্চার হাতে খাবার ছিল। প্লাস্টিকে কী ছিল, বুঝতে পারিনি। ওরাই কিনে দিয়েছিল। হাত ধরে নিয়ে যাচ্ছিল, এটুকুই দেখা গিয়েছে।” এরপরই দোষীদের চরম শাস্তির কথা বলেন তিনি। নির্যাতিতার মায়ের কথায়, “আমার বাচ্চা যেভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছে, শয়তানগুলোও যেন সেরকমই কষ্ট পায়। আর খুব তাড়াতাড়ি যেন ওরা শাস্তি পায়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আগের সরকারের আমলে কোনওদিন বিচার পেতে দেখিনি। এবার নতুন সরকার এসেছে। আশা রাখি বিচারটা পাব।”
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। সেখানে রয়েছে শিউরে ওঠার মতো তথ্য। রিপোর্ট বলছে, শারীরিক নির্যাতনের পর মাথায় আঘাত করে মেয়েটিকে বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছিল। সেই সময়ও সে বেঁচেছিল। পরবর্তীতে পাকস্থলী ও ফুসফুস জল ঢুকে ফুলে যায়। মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর।
সর্বশেষ খবর
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির
-
ডার্বির পরই কাদাপাড়ায় মার খাচ্ছেন ভক্তরা! ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির