সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সচরাচর বাড়িটিতে পা রাখতে চান না কেউই!
সেই ১৯৭৭ সাল থেকেই!
কারণ ওই- যেখানে ভূতের ভয়, সেখানে কখনই নয়!
অবশ্য মানুষ চাইলেও ইংল্যান্ডের এনফিল্ড শহরের একটি বিশেষ বাড়ি জবরদখল করে রেখেছিল যে প্রেতাত্মা, সে কাউকে থাকতে দিত না। যাঁরাই ওই বাড়িতে থাকতে যেতেন, ভূতের শিকার হতেন!
এনফিল্ডের ওই ভুতুড়ে বাড়ির রহস্য নিয়েই এবার আগের চেয়েও অনেক বেশি ভয় দেখাতে আসছে ‘কনজিউরিং ২’। পাশাপাশি, ছবির এই দ্বিতীয় পর্ব দিয়ে ফের ফিরে এলেন প্যাট্রিক উইলসন আর ভেরা ফারমিগার জুটি। ডেমনোলজিস্ট ওয়ারেন দম্পতির ভূমিকায়।
লোরেন আর এড এনফিল্ডের ওই বাড়িটিতে গিয়ে ঠিক কী ভয়াবহতার মুখোমুখি হয়েছিলেন, তা জানা যাবে ছবি মুক্তি পেলে!
তার আগে ছবির পরিচালক একটি ৩৬০ ডিগ্রি ভিডিও ছেড়েছেন ওই বাড়িটির! ভিডিওটি রইল নিচে! যাতে আপনি নিজেই দেখতে পারেন, কোন আতঙ্কে রাত নামলে স্তব্ধ হয়ে থাকত এনফিল্ড!
শুধু একটা কথা না বললেই নয়! হৃদয় দুর্বল হলে ভিডিওটি দেখবেন না!
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর