চ্যাট বিতর্কে এবার মুখ খুললেন ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। সোশাল মিডিয়ায় প্রাক্তন অন্তরা দে’র পোস্ট করা ভিডিও ও চ্যাট প্রসঙ্গে তাঁর যুক্তি, মদ্যপ অবস্থায় করে ফেলেছিলেন। ২ বছর পর সেই চ্যাটকে ‘অস্ত্র’ করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসবের পরও স্ত্রী যে পাশে রয়েছেন তা-ও কৌশলে বুঝিয়ে দিয়েছেন তিনি। স্বামীর পোস্ট শেয়ার করে প্রিয়াঙ্কা তপাদার লিখেছন, “মা-বাবার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যেতে।”
আরও পড়ুন:

বিষয়টা ঠিক কী? বর্তমানে সোশাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব। তাঁর এই জার্নিটা শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগে। গান, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে ধীরে ধীরে মানুষের মন জিতেছিলেন তিনি। সেই সময় দীর্ঘদিনের বন্ধু অন্তরা দে’র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পরবর্তীতে গৌরব খ্যাতির শিখরে উঠতেই দেখা যায় অন্তরার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। প্রকাশ্যে সরাসরি এনিয়ে কিছু না বললেও ভাঙনের পর থেকে ইঙ্গিতপূর্ণ কথা শোনা গিয়েছিল দুজনের মুখেই। পরবর্তীতে দেখা যায়, আচমকাই প্রিয়াঙ্কা নামে এক নৃত্যশিল্পীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব। এদিকে কলকাতা ছেড়ে পাহাড়ে চলে যান অন্তরা। দুজনেই নিজের মতো করে গুছিয়ে নেন নিজেকে। কয়েকটি পডকাস্টে অন্তরা ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেও বরাবরই প্রাক্তনের সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন তিনি।

গত ২৩ জুন স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন। তাতেই বিতর্কের শুরু। গৌরবের প্রাক্তন অন্তরার দাবি, এই পোস্টে তাঁকেই নিশানা করা হয়েছে। তাঁকে অযোগ্য বলে কটাক্ষ করা হয়েছে। এরপরই ফেসবুক লাইভে এসে কেন বিচ্ছেদ, তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল গৌরবের তা তুলে ধরেন তিনি। এরপরই রেজিস্ট্রির পর গৌরবের তাঁকে পাঠানো অডিও বার্তা ও মেসেজ পোস্ট করেন তিনি। তা নিয়ে ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায়। বৃহস্পতিবার গভীররাতে এনিয়ে দীর্ঘ পোস্ট করেন গৌরব। লেখেন, ‘সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার দুবছর পর সেই মেসেজ নিয়ে…। তারপর বউয়ের কাছেও বাঁশ খেলাম। অনেক অপমান করার পর বউ বলল, ভাগ্যিস এই মেয়েটার সাথে থাকোনি।’ সেই পোস্টে রসিকতার ছলে অন্তরাকে আক্রমণ গৌরব লেখেন, ‘কে জানত এক্স এভাবে ফাঁসিয়ে দেবে! তাহলে ওর কেচ্ছাগুলো অনেক আগেই বলে দিতে পারতাম। যাই হোক একজন মহিলাকে নিয়ে সোশাল মিডিয়াতে কেচ্ছা করতে ভালো লাগবে না।’
যদিও গৌরবের দাবি এই গোটা ঘটনাটা স্ত্রী প্রিয়াঙ্কা আগে থেকেই জানতেন। এদিকে গৌরবের পোস্টটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লেখেন, ‘এরপর যদি কিছু জানতে পারি বাঁশ নিয়ে পিছনে দৌঁড়ব পিছনে…। মা-বাবার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যেতে। তাই এরপর বাঁশ (মনে থাকে যেন)।’ এই পোস্টেই প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন, ঝড় যতই উঠুক, তিনি স্বামীর পাশেই আছেন। এদিকে গৌরব-প্রিয়াঙ্কার পোস্টের পর সোশাল মিডিয়ায় আরও কিছু চ্যাট প্রকাশ করেছেন অন্তরা। কেচ্ছা প্রসঙ্গে তিনি লেখেন, ‘পাকে যখন নামানো হয়েছে আমিও দেখি আমার কি কেচ্ছা আছে, সহ্যের সীমা থাকে।’ পাশাপাশি উকিলের পরামর্শও চেয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তারাতলা বিপর্যয়ে ফিরহাদের গ্রেপ্তারির আশঙ্কা! অগ্নিমিত্রা বললেন…
-
বিশ্বকাপে সুপারহিট ভিন্সেলোত্তি! ‘নেইমারের সঙ্গে খেলাটা গর্বের’, ব্রাজিলকে জিতিয়ে বলছেন ভিনি
-
‘বাইচুংই পারে ভারতীয় ফুটবলের হাল ফেরাতে’, মার্কিন মুলুকে বসেও ইস্টবেঙ্গলে মন মাইক ওকোরোর
-
নজরদারি ছিল না! তারাতলা কাণ্ডে কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট
-
রাম মন্দিরে চুরি, ৮ গ্রেপ্তারির পর ট্রাস্টের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন চম্পত রাই