Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
3 Idiots Sequel

রাজু-র‍্যাঞ্চোরা এখন ‘ফ্যামিলি ম্যান’! ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কোন চমক ফাঁস রাজকুমার হিরানির?

'থ্রি মাস্কেটিয়ার্স'কে সিক্যুয়েলের দারুণ পরিকল্পনা রাজকুমার হিরানির। 'ফোর ইডিয়টস'-এর গল্পটা কীরকম? জানালেন পরিচালক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:১৯

options
link
রাজু-র‍্যাঞ্চোরা এখন ‘ফ্যামিলি ম্যান’! ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কোন চমক ফাঁস রাজকুমার হিরানির? zoom
ফের পর্দায় 'থ্রি ইডিয়টস'
Advertisement

বিংশ শতাব্দীতে বলিউডের অন্যতম ‘ক্লাসিক কাল্ট’ সিনেমার তালিকার রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ যে অন্যতম, তা বললেও অত্যুক্তি হয় না। গত ডিসেম্বরের গোড়াতেই জানা যায় যে, ১৫ বছর বাদে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আনতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি তৈরি। কতদূর এগোল রাজু-ব়্যাঞ্চো-ফারহানদের ‘ইয়ারিয়া’র কাজ? তখন দেখেই কৌতূহলী দর্শক-অনুরাগীরা। তবে নতুন বছরে আমির খান, আর মাধবনরা সিক্যুয়েলের জল্পনা নস্যাৎ করে ভক্তদের আশায় জল ঢালেন! তবে এবার জব্বর খবর ফাঁস করলেন ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ হিরানি।

পনেরো বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর (আমির) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি (করিনা কাপুর)। সিক্যুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু?

বলিউড মাধ্যম সূত্রে খবর, কাস্টিংয়ের কোনও হেরফের হচ্ছে না। পয়লা সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি বাঁধছেন আমির খান আর করিনা কাপুর। অন্যদিকে ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন। চিত্রনাট্যও তৈরি। মাস কয়েক আগেই প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল যে, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তাঁরা।” এবার আসল বোমা ফাটালেন রাজকুমার হিরানি। সিক্যুয়েলে রাজু, ব়্যাঞ্চো, ফারহানদের কীভাবে দেখানোর পরিকল্পনা করেছেন তিনি? সেটাই এবার ফাঁস করলেন।

Advertisement
Aamir Khan Confirms 3 Idiots 2 in Development with Rajkumar Hirani
‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের খবরে উৎফুল্ল সিনেপ্রেমীরা।

পনেরো বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর (আমির) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি (করিনা কাপুর)। সিক্যুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু? জানা গেল, পরিচালক এবারেও দারুণ সারপ্রাইজ রাখছেন। সিক্যুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে তিন বন্ধু। তার সঙ্গে হিরানি স্পেশাল কৌতুকরসও থাকছে ‘ফোর ইডিয়টস’ ছবিতে। কীরকম? রাজু হিরানি জানালেন, “‘থ্রি ইডিয়টস’-এর ২০ বছর বাদের গল্প। রাজু, ব়্যাঞ্চো, ফারহান-সহ বাকি সব চরিত্রগুলিরই এখন বয়স বেড়েছে। ওরা আর কলেজে পড়ে না। বরং যে যার কর্মজীবনে প্রতিষ্ঠিত। সকলেই বিবাহিত এবং সন্তান-সন্ততির অভিভাবক। এবার তাদের জীবনে কী ঘটছে? সেই গল্পই থাকছে সিক্যুয়েলে।” অতঃপর কলেজের ‘থ্রি মাস্কেটিয়ার্স’কে যে এবার আদ্যন্ত ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই দেখা যাবে, রাখঢাক না করে জানিয়েই দিলেন হিরানি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.