Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Panchayat Series

মোদি সাক্ষাতে ‘পঞ্চায়েত’-এর বিনোদ-বনরাকস! ‘এবার ফুলেরার উন্নতি হবেই’, আশাবাদী ভক্তরা

'বিনোদ কি কথা শোনে?', বনরাকস সাক্ষাতে গুগলি প্রধানমন্ত্রীর! মোদিকে কী জবাব ভূষণ-এর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৪:৩২

options
link
মোদি সাক্ষাতে ‘পঞ্চায়েত’-এর বিনোদ-বনরাকস! ‘এবার ফুলেরার উন্নতি হবেই’, আশাবাদী ভক্তরা zoom
মোদি সাক্ষাতে 'পঞ্চায়েত'-এর বিনোদ-বনরাকস, তারপর?
Advertisement

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর তিনটি সিরিজে ছক্কা হাঁকানোর পর পঁচিশ সালে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছিলেন সচিবজি জীতেন্দ্র কুমার। চতুর্থ মরশুমের গল্পের প্রেক্ষাপট ছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন করে ‘বনরাকস’-এর চ্যালেঞ্জের মুখে পড়েন। ভিলেন হলেও ‘ভূষণ’ ওরফে দূর্গেশ কুমারের অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত মন্দ নয়। যে চরিত্রের নানা কারসাজিতে বারবার নাস্তানাবুদ হতে হয়েছে প্রধানজি এবং সচিবজিকে! এবার সেই ‘পঞ্চায়েত’ তারকার সাক্ষাৎ পেয়েই মজার গুগলি ছুড়লেন নরেন্দ্র মোদি। যে ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে আপাতত নেটভুবনের পেটে খিল!

কৌতুকাচ্ছলে দূর্গেশ কুমারকে মোদি জিজ্ঞেস করেন, “আর ভূষণ, বিনোদ কি এখন তোমার কথা শোনে, নাকি এখনও শোনে না?” সিরিজের একনিষ্ঠ ভক্তদের ভালোই জানা কোন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এহেন মন্তব্য করেছেন? 

দেশের গণ্ডি পেরিয়ে টিভিএফ নির্মিত ‘পঞ্চায়েত’ সিরিজের দর্শক, অনুরাগীর সংখ্যা অগণিত। প্রায়শই সংশ্লিষ্ট শোয়ের নানা দৃশ্য-সংলাপ নিয়ে তৈরি মজার মিম সোশাল পাড়ায় ঘোরে। এবার সেই জনপ্রিয় ওয়েব সিরিজের দুই অভিনেতা দুর্গেশ কুমার ওরফে ‘বনরাকস’ এবং ‘বিনোদ’ অর্থাৎ অশোক পাঠকের সঙ্গে দেখা করে রসিকতার সুযোগ হাতছাড়া করলেন না খোদ প্রধানমন্ত্রী। ঠিক কী ঘটেছে? খবর, সম্প্রতি এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় ভূষণ এবং বিনোদের। সেখানেই দুই অভিনেতার সঙ্গে মজার বার্তালাপে মজেন মোদি। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। যেখানে ‘বনরাকস’-এর উদ্দেশে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়তে দেখা যায়। কৌতুকাচ্ছলে দূর্গেশ কুমারকে মোদি জিজ্ঞেস করেন, “আর ভূষণ, বিনোদ কি এখন তোমার কথা শোনে, নাকি এখনও শোনে না?” সিরিজের একনিষ্ঠ ভক্তদের ভালোই জানা কোন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এহেন মন্তব্য করেছেন। আর মোদির এহেন সরস মন্তব্য শুনেই পেটে খিল ধরার জোগাড় নেটভুবনের। তবে এখানেই শেষ নয়। ‘পিকচার অভি বাকি হ্যায়’…!

Advertisement
‘ফুল্লেরা’র পঞ্চায়েত ভোটে ডামাডোল

বিনোদ, বনরাকসের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভাগ করে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। যে রিল ভিডিওর নেপথ্যে ‘পঞ্চায়েত’-এর টাইটেল ট্র্যাক ব্যবহার করা হয়েছে। ক্যাপশনও কেতাদুরস্ত! প্রধানমন্ত্রীর পোস্টে উল্লেখ, ‘বিনোদের সঙ্গে কিছু কথা…।’ মোদির তরফে এহেন ভিডিও ভাগ করে নেওয়ার পর থেকেই সোশাল পাড়ায় ‘সুপারস্টার’ একসময়ে পেটের খিদে মেটাতে পর্নফিল্মে অভিনয় করা অভিনেতা দূর্গেশ। অনুরাগীরা বলছেন, ‘সদ্য তো ফুল্লেরার ভোটে জিতলেন। এবার গ্রামের উন্নতি হবেই।’ কারও বা মন্তব্য, ‘এই বছরের সেরা সাক্ষাৎ।’ কেউ বা আবার ‘বনরাকস’-এর ফুল্লেরা থেকে দিল্লি সফরের কথা উল্লেখ করেন। এবেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Narendra Modi (@narendramodi)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.