Govinda

‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!

সত্যিই কি পরকীয়া লিপ্ত বলিউডের 'হিরো নম্বর ওয়ান'? গোবিন্দা এবার নিজমুখেই যা বললেন, তাতে হতবাক হয়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২০:০৫

options
link
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি! আর তাতেই ছারখার সংসার। বলিপাড়ায় গুঞ্জন, হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’য় জড়িয়েছেন চিচি! আর তাতেই নাকি সুনীতার সঙ্গে গোবিন্দার দীর্ঘদিনের দাম্পত্য উষ্ণতা হারিয়েছে। স্বামীর বিরুদ্ধে লাগাতার পরকীয়ার অভিযোগ এনে বিস্ফোরক সব দাবি করেছেন গোবিন্দাঘরনি সুনীতা আহুজাও। সত্যিই কি পরকীয়া লিপ্ত বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’? গোবিন্দা এবার নিজমুখেই যা বললেন, তাতে হতবাক হয়!

Advertisement

বলিপাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের ‘যুবক’ গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। এই নিয়ে আগেই অবশ্য বক্তব্য রেখেছেন সুনীতা। তাঁর কথায়, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, “এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!” সেই সঙ্গেই তাঁর দাবি, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তাঁর এহেন মন্তব্যের পর জট আরও বেশি করে তৈরি হতে থাকে। যে বিষয়ে চর্চা উত্তরোত্তর জোরালো হচ্ছে। প্রায় চার দশকের দাম্পত্যে কি সত্যিই ফাটল ধরেছে? গতবছর ধরেই প্রশ্নের মুখে গোবিন্দা। এবার অভিনেতা যা বললেন, তাতে পরকীয়ার গুঞ্জনের পালে আরও হাওয়া লাগল বললেও অত্যুক্তি হয় না। অভিনেতার কথায়, “ধরুন আপনি মিষ্টির দোকানে গিয়েও ক্ষুধার্ত রয়েছেন, সেটা কি ভালো দেখায়? খুব দুঃখজনক বিষয় হবে তাহলে।”

Advertisement
Govinda-Sunita's Joint Appearance Amid Divorce Rumour On Ganesh Chaturthi
সত্যিই কি সুনীতার সঙ্গে গোবিন্দার ৪ দশকের দাম্পত্যে ভাঙন?

একাংশের প্রশ্ন, ‘গোবিন্দা কি তাহলে পরোক্ষভাবে স্ত্রী সুনীতা আহুজার তোলা এযাবৎকালের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সিলমোহর দিলেন?’ কেউ বা রসিকতা করে ‘চিচি’কে বললেন, ‘বলুন না, ‘মিষ্টির দোকানে থেকে চেখে না দেখলে হয়?’

গোবিন্দার এহেন মন্তব্যের পরই শোরগোল। নেটভুবনের একাংশের প্রশ্ন, ‘গোবিন্দা কি তাহলে পরোক্ষভাবে স্ত্রী সুনীতা আহুজার তোলা এযাবৎকালের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সিলমোহর দিলেন?’ কেউ বা রসিকতা করে ‘চিচি’কে বললেন, ‘বলুন না, ‘মিষ্টির দোকানে থেকে চেখে না দেখলে হয়?’ একাংশ আবার ‘বুড়ো বয়সের ভীমরতি’ বলেও কটাক্ষ করলেন। তবে গোবিন্দা কিন্তু এখানেই থেমে থাকেননি। সুনীতার সঙ্গে তাঁর দুষ্টু-মিষ্টি দাম্পত্য রসায়ন নিয়ে যোগ করলেন, “ও এত মিষ্টি করে গালিগালাজ করে, আমি চুপচাপ সেগুলো শুনি। আমার মতে, মানুষ যেখানে আছে, সবটাই ঈশ্বর আগে থেকে ঠিক করে রেখেছেন। আমরা সেটা ছাড়া সাফল্য পেতাম না। সুনীতা না থাকলে হয়তো আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। পরিবার, সন্তানকে ভালোবাসায় আগলে রেখেছে।” লাগাতার স্ত্রীর বিষোদগার নিয়েও মুখ খোলেন অভিনেতা। গোবিন্দা বলেন, “দূরত্ব তৈরি করতে হলে অপবাদ দেওয়াটা কি জরুরি? সাফল্যের জন্য নিজের মানুষকে খারাপ বলা কি প্রয়োজন? তবে কখনও কখনও সেটাই সহজ পথ হয়ে যায়। কিন্তু সেটা কৌশলে করা উচিত। যেমন সুনীত চারবার আমার প্রশংসা করার পর একবার বকাঝকা করে। আমার মতে এটাই ভালোবাসা।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.