Actor Arrest

পুলিশের চোখে ধুলো দিয়ে সিনেমা-সিরিজে অভিনয়, ১২ বছর পর গ্রেপ্তার অমিতাভ-আমিরের সহশিল্পী

ফিল্মি কায়দায় পরিচয় গোপন করে অমিতাভ বচ্চন থেকে আমির খান, রণবীরের সঙ্গে অভিনয় করেছেন। ১২ বছর পর বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিতাভ, আমিরের সহ অভিনেতাকে। কে এই অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ২১:৩৯

options
link
পুলিশের চোখে ধুলো দিয়ে সিনেমা-সিরিজে অভিনয়, ১২ বছর পর গ্রেপ্তার অমিতাভ-আমিরের সহশিল্পী
বরো বছর পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অবশেষে গ্রেপ্তার অমিতাভ-আমিরের সহ অভিনেতা

দীর্ঘ বারো বছরের লুকোচুরি খেলা শেষ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। খুনের মামলায় যাবজ্জীবন সাজা ভোগের শাস্তি পেয়েছিলেন। কিন্তু, প্যারোলে বেরিয়ে পালিয়ে যান। শুধু তাই নয়, একেবারে ফিল্মি কায়দায় পরিচয় গোপন করে বলিউডের তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন থেকে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান, ‘ধুরন্ধুর’ রণবীরের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অবশেষে বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিতাভ, আমিরের সহ অভিনেতাকে।

Advertisement

তিনি আর কেউ নন, ৫৩ বছর বয়সী পেশাদার অভিনেতা হেমন্ত মোদি। দীর্ঘ বরো বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছেন। তিনি আহমেদাবাদের নারোদা এলাকার বাসিন্দা। সম্প্রতি ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকেই আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন হেমন্তকে। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অজিত রাজিয়ান সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, ২০০৫ সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেহসানা জেলে বন্দি থাকাকালীন ২০১৪ সালে গুজরাট হাইকোর্ট তাঁকে তিরিশ দিনের প্যারোল মঞ্জুর করে। কিন্তু প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর আত্মসমর্পণ করেননি। ফলে সেই বছরের ২৫ জুলাই হেমন্ত মোদিকে ‘প্যারোল জাম্পার’ হিসেবে চিহ্নিত করা হয়। ২০০৫ সালের মামলায় মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন), ৩২৪ ধারা (অস্ত্র দিয়ে আঘাত), ১৪৭ ও ১৪৮ ধারা (দাঙ্গা ও প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গা), ১৪৯ ধারা (বেআইনি জমায়েত), ১২০(বি) ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং বম্বে পুলিশ আইনের ১৩৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

Advertisement
অমিতাভ, আমির ও রণবীরের সঙ্গে কোন ছবিতে কাজ করেছিলেন?

সেই সময় সিনেমা থেকে সিরিয়াল, ওয়েব সিরিজ এবং থিয়েটারে একচেটিয়া অভিনয় করেন। এক সরকারি বিজ্ঞতিতে বলা হয়েছে, ‘পলাতক অবস্থায় দশ বছর মোদি বিনোদন জগতে অত্যন্ত সক্রিয় ছিলেন। অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ এবং রণবীর সিংয়ের সঙ্গে ‘জয়েশভাই জর্দার’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন।’ এছাড়াও ‘যুগপুরুষ’ এবং ‘গান্ধী বিরুদ্ধ গডসে’-এর মতো নাটকেও অভিনয় করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও টিভি ধারাবাহিকে কাজ করলেও অত্যন্ত সুকৌশলে আইনের চোখ এড়িয়ে যেতে সক্ষম হন। অবশেষে ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি হেমন্তর সন্ধান পায়।’

গ্রেপ্তার অমিতাভ-আমিরের সহ অভিনেতা

তদন্তকারীরা জানিয়েছেন, হেমন্ত অভিনীত বলিউড সহ দক্ষিণের একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। আসন্ন সিনেমার তালিকায় রয়েছে, ‘লাহোর ১৯৪৭’, ‘মেট্রো… ইন দিনো’, দক্ষিণী ছবি ‘এল২: এমপুরান’। শুধু সিনেমাই নয়, তাঁর ঝুলিতে রয়েছে ধারাবাহিক, ‘ওয়াগলে কি দুনিয়া‘ ও ‘মেরে সাই’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.