Manoj Mitra Health Update

‘বাঞ্ছারাম উঠে বসেছে’, মনোজ মিত্রের শারীরিক অবস্থার উন্নতির খবর শোনাল পরিবার

রবিবার বিকেলে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১৫:০৬

options
link
‘বাঞ্ছারাম উঠে বসেছে’, মনোজ মিত্রের শারীরিক অবস্থার উন্নতির খবর শোনাল পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।’ মঙ্গলবার দুপুরে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী মনোজ মিত্রের শারীরিক অবস্থা (Manoj Mitra Health Update) সম্পর্কে সুখবর শোনালেন তাঁর অনুজ সাহিত্যিক অমর মিত্র। এদিন ফেসবুকে একটি পোস্টে তিনি একথা জানিয়েছেন।

Advertisement

অমর মিত্র লিখেছেন, ‘দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে।’ নিঃসন্দেহে এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন অনুরাগীরা। এদিন সকালে সংবাদ প্রতিদিন ডিজিটালকে অমর মিত্র জানিয়েছিলেন, চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন বর্ষীয়ান অভিনেতাকে। শারীরিক অবস্থা সংকটজনক হলেও ডাকলে সাড়া মিলছে। বেলা গড়াতেই মিলল সুখবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

Manoj Mitra's health Update by brother Amar Mitra

প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পীকে রবিবার বিকেলে অচৈতন্য অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছেন তিনি। রবিবার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

এদিকে সোমবার সকাল থেকে হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে সেই সময়ও অমর মিত্রকে ফোন করা হয়েছিল। তিনি বলেন, ‘মনোজ মিত্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে তিনি বেঁচে রয়েছেন।’ ভুয়ো খবরের বিরুদ্ধে ফেসবুকে পোস্টও করেছেন তিনি।

শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। দশকের পর দশক ধরে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সেই সঙ্গে পরিচালনা ও নাট্যকার হিসেবেও তাঁর খ্যাতি সর্বজনবিদিত। ‘বাঞ্ছারামের বাগান’-এর মতো নাটক লেখার পাশাপাশি ‘আদর্শ হিন্দু হোটেল’-এর মতো সিরিয়ালে তাঁর অভিনয় আজও মুগ্ধ করে বাঙালি দর্শককে। বর্ষীয়ান শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.