Kartik Aaryan Marriage proposal

২০ কোটি টাকার বিনিময়ে বিয়ে করতে চাইলেন অনুরাগী! কী প্রতিক্রিয়া কার্তিক আরিয়ানের?

ইনস্টাগ্রামে সরাসরি বিয়ের এই প্রস্তাব পান অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২২, ১৩:৫০

options
link
২০ কোটি টাকার বিনিময়ে বিয়ে করতে চাইলেন অনুরাগী! কী প্রতিক্রিয়া কার্তিক আরিয়ানের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাও আবার ২০ কোটি টাকার বিনিময়ে। বিয়ে করলেই হাতে গরম টাকা পেয়ে যাবেন অভিনেতা এমনই দাবি অনুরাগীর। ঠাট্টার ছলেই অনুরাগীর এই প্রস্তাবের জবাব দিয়েছেন কার্তিক। 

Advertisement

Kartik Aaryan

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরে একটিও সিনেমা মুক্তি পায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দেন কার্তিক। সম্প্রতি ছোট্ট এক অনুরাগীর সঙ্গে তোলা ভিডিও শেয়ার করেন। সম্ভবত কোনও রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই ছোট্ট অনুরাগীর সঙ্গে দেখা হয়। কার্তিকের সামনে তাঁর ‘ধামাকা’ সিনেমার সংলাপ বলে মেয়েটি। তাতেই মুগ্ধ হয়ে যান কার্তিক। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

[আরও পড়ুন: আসছে ‘তন্নু ওয়েডস মন্নু’ থ্রি, এবার মাধবন নয়, নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন কঙ্গনা!]

এই ভিডিওর ক্যাপশনেই এক অনুরাগী লেখেন, “আমাকে বিয়ে করলে ২০ কোটি টাকা দেব।” তাতেই হাসি মশকরা শুরু হয়ে যায়। একজন নিলামের প্রস্তাব দেন। তার জেরে আবার আরেকজন কার্তিককে বিয়ের বিনিময়ে ১৫০ টাকা দিতে আগ্রহী হন। এতে আবার একদন ক্ষুব্ধ হয়ে লেখেন, “কীভাবে তোমার এত বড় মনটাকে অর্থ দিয়ে কেনা যায়। তুমি আমাকে একটা চান্স দাও।”

Kartik Aaryan Marriage proposal

অনুরাগীদের এই মন্তব্যের উত্তর মজার ছলেই দিয়েছেন কার্তিক আরিয়ান। পালটা প্রশ্ন করে জানতে চান, কবে বিয়ে করতে হবে? সেই প্রশ্নের উত্তরে আবার অনুরাগী সঙ্গে সঙ্গেই বিয়ে করতে চান কার্তিককে। উল্লেখ্য, কিছুদিন আগেই শেহজাদা ছবির শুটিং শেষ করেছেন কার্তিক। ২০২০ সালে মুক্তি পাওয়া তেলুগু ব্লকবাস্টার ‘আলা বৈকুন্ঠপুরামুলু’ সিনেমার হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন কৃতী স্যানন।  ছবির নাম দেওয়া হয়েছে ‘শেহজাদা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.