সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তুতির জন্য সময় চাই। এই কারণেই ‘বাঘা যতীন’ সিনেমার শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)। শনিবার থেকেই শোনা যাচ্ছিল এমন খবর? আসল ব্যাপারটা কী, জানাল তারকার টিম।

স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন। গত ১৫ আগস্ট ‘বাঘা যতীন’ (Baghajatin movie) ছবির ঝলক প্রকাশ করে একথা জানিয়েছিলেন দেব। অরুণ রায়ের পরিচালনায় ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি শোনা যায়, ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্স এবং অন্যান্য কাজের জন্য সময় প্রয়োজন, সেই কারণেই নাকি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: শাহরুখ নয়, বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁর ঘনিষ্ঠ দেহরক্ষীকে! প্রকাশ্যে নয়া তথ্য]
‘বাঘা যতীন’ ছবির প্রস্তুতি সম্পূর্ণ করে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করতে চান অভিনেতা-প্রযোজক দেব। এমন খবরই শোনা গিয়েছিল। ব্যাপার কী? তা জানতে ফোন করা হয়েছিল দেবের টিমের সদস্যকে। সংবাদ প্রতিদিনকে তিনি জানান, এমন কোনও খবর তাঁর কাছে অন্তত নেই। আগামী বছরের জানুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

অকুতোভয় বাঘা যতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব।
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।
“যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না “
৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা,
বাংলার বীর – বাঘাযতীন।#ArunRoy @nilayanofficial @RoyAnindit @DEV_PvtLtd#Baghajatin #75YearsOfIndependence pic.twitter.com/68XjEBba90— Dev (@idevadhikari) August 15, 2022
[আরও পড়ুন: বাজিমাত রাজকুমার, রাধিকা ও হুমা কুরেশির, থ্রিলার কাকে বলে দেখিয়ে দিল ‘মনিকা ও মাই ডার্লিং’]
সর্বশেষ খবর
-
‘সাপের মতো পালাবে’, অতি বামেদের এবার কার্বলিক অ্যাসিডের দাওয়াই অর্জুনের!
-
জুতোর মালা-কালো পতাকা দিয়ে হুমায়ুনকে কবর! মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনার প্রতিবাদে কর্মসূচি বিজেপি
-
এআই নয়, গুগলের পুরনো সার্চিং অভিজ্ঞতাই ভালো! কেন বলছেন বহু ইউজার?
-
জ্ঞানেশ ইস্যুতে বিরোধী ঐক্যে ফাটল! ‘ইন্ডি’ বৈঠক এড়াচ্ছেন অখিলেশ, কংগ্রেসে ‘আপত্তি’ ডিএমকের
-
মিগুয়েলের পেনাল্টি মিস, ছন্নছাড়া ফুটবলে শিল্ডে নর্থইস্টের কাছে আটকে গেল বিদেশি বোঝাই মোহনবাগান