সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটদিন ধরে গণধর্ষিতা৷ তারপর পাথর দিয়ে থেঁতলে খুন৷ আসিফার মৃত্যুর ভয়াবহতা স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে৷ আসিফা এখন আর কোনও একটি মেয়ের নাম নয়৷ আসিফা আর কেবল বাখরাওয়াল সম্প্রদায়ের কোনও নির্দিষ্ট মেয়ে নয়৷ গোটা দেশ বুঝেছে এই হিংসা, এই বিদ্বেষ বজায় থাকলে আসিফার পরিণতি হতে পারে দেশের যে কোনও শিশুরই৷ তাই পোস্টার হাতে নীরব প্রতিবাদে নেটদুনিয়ায় দেশের সাধারণ নাগরিক থেকে সেলেবরা৷
[ ‘ধর্ষকদের আড়াল করতে জাতীয় পতাকা! এটা কি দেশদ্রোহিতা নয়?’ ]

আসিফার ধর্ষণ স্রেফ লালসা চরিতার্থতার খাতিরে নয়৷ এর নেপথ্যে রয়েছে জাতিবিদ্বেষ৷ ভূমি দখলের রাজনীতি৷ উৎখাতের তত্ত্ব৷ ভবঘুরে যাযাবর বাখরওয়াল সম্প্রদায়ের প্রতি জম্মুর এক শ্রেণির মানুষের প্রবল বিদ্বেষ৷ কেন ওই শ্রেণির মানুষ তাদের জমিতে বাস গড়ে তুলেছে, এই প্রশ্নেই সংঘাত৷
[ বাঁচতে চাইলে পালাও, হুমকি পেয়েও আসিফার জন্য লড়ছেন এই মহিলা আইনজীবী ]

কিন্তু তার মীমাংসা অন্য কোনও পথেও হতে পারত৷ হয়নি৷ উলটে সম্প্রদায়ের ছোট্ট একটি মেয়েকে ধর্ষণ ও হত্যা করে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে৷ এলাকা না ছাড়লে যে কারও এই পরিণতি হতে পারে৷
[ ‘হিন্দু-মুসলিম দেখি না, কর্তব্য সবার আগে’, আসিফা গণধর্ষণ কাণ্ডে মন্তব্য পুলিশকর্তার ]

বিদ্বেষ এতটাই প্রবল যে, সেই পুঁজিতে ভর করেই আড়ালে থেকেছে ধর্ষণে অভিযুক্তরা৷ মিছিল বের করে, জাতীয় পতাকা হাতে তাদের সমর্থন জানানো হয়েছে৷ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভয়বহতায় হতবাক৷
[ আসিফার গণধর্ষণের পিছনে পাকিস্তান, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে আগুনে ঘি ]

একদিকে এরকম নিষ্ঠুর ঘটনা, অন্যদিকে তা নিয়ে রাজনীতি ও ধর্মের টানাটানি৷ ধর্ষককে বাঁচাতে নির্লজ্জ সমর্থন কিংবা আইনজীবীর উপর চাপ সৃষ্টির করার মতো ঘটনা সভ্যতাকে প্রতিনিয়ত নগ্ন করছে৷ এ দেশটা তো সকলেরই৷ সেখানে আসিফার যে পরিণতি, সে দুর্ভাগ্য গোটা দেশেরই৷ সে পরিণতি থেকে গা বাঁচানোর কোনও উপায় নেই৷
[ মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল ]

আসিফাকে হয়তো নিজের মেয়ে বলার সাহস আমাদের নেই৷ কিন্তু এ ঘটনায় যে ভারতবর্ষ লজ্জিত তা নতুন করে বলার কিছু নেই৷ সেই সঙ্গে ঘিরে ধরে উদ্বেগের মেঘ৷ নিজের সন্তানকে বাঁচাতে তাই চলছে পোস্টার প্রতিবাদ৷

সেলেব থেকে সাধারণ মানুষ- সকলেই দাঁড়িয়েছেন পোস্টার হাতে৷ সেখানে স্পষ্ট লেখা, আমিই ভারতবর্ষ এবং আমি লজ্জিত৷ আমার সন্তানকে রক্ষা কোরো৷ এভাবেই আসিফার ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে শামিল দেশবাসী৷
সর্বশেষ খবর
-
ফিরল ২০১৪-র স্মৃতি! কলম্বিয়াকে হারিয়ে মেসিদের সামনে সুইজারল্যান্ড, শেষ আটে কার বিরুদ্ধে কে?
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ