Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Nijjar killing

হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১০:২৩

options
link
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪ zoom
ফাইল ছবি।

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারকে অভিযুক্ত করল এফবিআই। এফবিআই-এর নেতৃত্বে এক এক ব্যাপক আন্তর্জাতিক অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে উত্তর আমেরিকা ও ইউরোপজুড়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে সব মিলিয়ে তিনটি অপরাধী গোষ্ঠীর ৩৭ জনের নাম জড়িয়েছে। আপাতত ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, জর্জিয়া, কানাডা, স্পেন থেকে ২৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এফবিআই। আর এই তিন গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর নেতা লরেন্স বিষ্ণোই। আদালতের নথিতে দাবি করা হয়েছে, গোল্ডি ও বিষ্ণোই-ই নিজ্জর খুনের নির্দেশ দেয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে তাদের বড়সড় ভূমিকা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডর মধ্যে সম্পর্কের টানাপোড়েনেরও সৃষ্টি হয়েছিল। ঘটনার মাসতিনেক পরে কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ভারত। এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিবাদ করে নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে ২০২৪ সালের মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তারও করে কানাডা পুলিশ। যদি অল্প সময় পরেই জামিন পান নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয় করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। পরে কানাডার কমিশনের রিপোর্টেই পরিষ্কার বলে দেওয়া হয়, এই খুনে ভারতের কোনও ভূমিকা নেই।

তোলাবাজি, খুন, অস্ত্র-মাদক পাচারের মতো একাধিক সমাজবিরোধী কাজে বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয়তা ভারতের মাথাব্যথার কারণ দীর্ঘদিন ধরেই। মূলত কানাডাকে ঘাঁটি করে নিজেদের কার্যকলাপ চালায় এই গোষ্ঠীর মূল পান্ডা বলে পরিচিত লরেন্স বিষ্ণোই। সলমন খান-সহ বলিউডের একাধিক তারকাকে হুমকি, খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।লরেন্স বিষ্ণোই এবং তার দলবলকে ‘জঙ্গি গোষ্ঠী’ বলে আগেই ঘোষণা করেছে কানাডার জনসুরক্ষা বিভাগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.