সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ফ্যান! তারকার এক ঝলক পাওয়ার জন্য যা খুশি করতে পারেন অনুরাগীরা। কেউ কেউ রক্ত দিয়ে চিঠি লেখেন, কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন তারকার বাড়ির সামনে। তবে সম্প্রতি মেদিনীপুরে যা ঘটল তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। খোদ সংগীত শিল্পী ইমন চক্রবর্তীই (Iman chakraborty) শেয়ার করলেন সেই ছবি!
[আরও পড়ুন: কনসার্টে যাওয়া ‘প্রেমিকা’ সাবাকে মিস করছেন, প্রকাশ্যেই প্রেম নিবেদন হৃতিকের!]
গপ্পোটা একটু খোলসা করে বলা যাক। মেদিনীপুর কলেজে শো করতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। ইমনের শোয়ে উপচে পড়েছিল ভিড়। এমনকী, ব্যারিকেডও ভেঙে গিয়েছিল বলে খবর রয়েছে। তবে এসবের মাঝে অভিনব উপায়ে দুই তরুণী শুনলেন ইমনের গান। বন্ধুর কাঁধে চেপেই একটানা দেখলেন অনুষ্ঠান।

[আরও পড়ুন: গুঞ্জনে ইতি, এপ্রিল মাসেই আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর!]
এই দুই তরুণীর ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করেছেন খোদ ইমনও। ছবি শেয়ার করে ইমন লিখলেন, ‘এটা আমার কাছে আর্শীবাদ।’
সর্বশেষ খবর
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের