সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের তাবড় সুন্দরীদের মাত দিয়ে ২০১৭ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতে নিলেন ‘মিস ফ্রান্স’ ইরিস মিতেনায়ের৷ ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮৬ জন সুন্দরী অংশগ্রহণ করেছিলেন৷ তাঁদের মধ্যে থেকেই বিচারকরা সেরা হিসাবে বেছে নিলেন ২৪ ইরিসকে৷
This moment … thank you @piawurtzbach ❤️ You are an amazing woman … thank you for everything ❤️
AdvertisementAdvertisement
সুন্দরী ইরিস মেডিক্যালের ছাত্রী৷ বর্তমানে তিনি ডেন্টাল সার্জারি নিয়ে লেখাপড়া করছেন৷ ইরিস জানিয়েছেন, বেড়াতে খুব ভালবাসেন তিনি৷ পাশাপাশি, বিশ্বে নারীদের সম্মান বৃদ্ধি এবং শিশুদের উন্নতির জন্য কাজ করতে চান তিনি৷ কিন্তু সুন্দরীর জীবনের প্রাথমিক লক্ষ্য হল নিজের লেখাপড়া সম্পূর্ণ করা৷
প্রসঙ্গত, ২০১৭ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন৷ বিচারকের আসনে থেকেও অনুষ্ঠানে দর্শকদের মন জিতে নেন তিনি৷
সর্বশেষ খবর
-
যন্ত্রে জব্দ মানুষ! ‘সামান্য’ ভুলে কর্মীকে ছাঁটাই করল এআই বস, কী ‘অপরাধে’ গেল চাকরি?
-
অসুস্থ হয়ে কোর্টেই বমি! তীব্র গরমে কাহিল হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় জোকোভিচের
-
এবার বাংলা ভাষাতেও সম্প্রচার হবে ডুরান্ডের ম্যাচ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর
-
সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি! সুজয়ের মেদিনীপুরে বাড়িতে তল্লাশি সিআইডির
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?