Sabyasachi Chakraborty

তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?

বিচ্ছেদের দিন পনেরো পেরতে না পেরতেই ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সব্যসাচীর প্রাক্তন স্ত্রী সুস্মিতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২২:০৩

options
link
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?

গত কয়েকমাস ধরে চর্চায় অভিনেত্রী-ইনফ্লুয়েন্সর সুস্মিতা রায় ও তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী। তাঁদের বিচ্ছেদ-ব্যক্তিগত সোশাল মিডিয়ার হট টপিক হয়ে উঠেছিল। দিন কয়েক আগে ‘মুসাফির ক্য়াফে’ দেখে প্রাক্তনকে বিঁধতে ছাড়েননি সব্যসাচী। এসবের মাঝেই সব্যসাচীর বিয়ের জল্পনা উসকে দিয়েছে ইনফ্লুয়েন্সর তথা সব্যসাচীর ভাই সায়ক চক্রবর্তীর পোস্ট করা একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চুটিয়ে কেনাকাটা করছেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। বরের মতো তসরের পাঞ্জাবি পরে হাসিমুখে দোকানে ঘুরছেন সব্যসাচী।

Advertisement
Sabyasachi Chakraborty slams ex wife susmita roy after watching musafir cafe
প্রাক্তন স্ত্রী সুস্মিতার সঙ্গে সব্যসাচী। ছবি- ফেসবুক।

ব্যাপারটা ঠিক কী? সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন পেশায় সাংবাদিক সব্যসাচী? জানা গিয়েছে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন এমন কোনও বিষয় নেই। এই কেনাকাটার কারণ বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল। নন্দনে হবে এই অনুষ্ঠান। সেখানে পুরস্কার দেওয়া হবে সব্যসাচীকে। সেই কারণেই এত কেনাকাটা। ওই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সব্যসাচীর ভাই সায়ক। স্বাভাবিকভাবেই গোটা পরিবার উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। সেই কারণেই পরিবারের সকলের জন্য কেনাকাটা। তবে শুধু এই অনুষ্ঠান বলে নয়, প্রায়ই শান্তিপুরের শাড়ি-জামাকাপড়ের দোকানে যান সায়করা। চুটিয়ে কেনাকাটাও করেন। 

Advertisement

তবে সব্যসাচীর বিয়ের খবর না পাওয়ায় খানিকটা হতাশ অনুরাগীরা। আসলে বিচ্ছেদের দিন পনেরো পেরতে না পেরতেই ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সব্যসাচীর প্রাক্তন স্ত্রী সুস্মিতা। ধুমধাম করে সেই বিয়ের ৬ মাস পেরনোর আগেই মা হয়েছেন তিনি। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। সিডোকে নিয়েই এখন দিন কাটছে সুস্মিতা ও তাঁর চতুর্থ স্বামী শুভাশিষের। তাই সকলেই চাইছেন নতুন জীবন শুরু করুন সব্যসাচীও। উল্লেখ্য, সুস্মিতার বিয়ের পর প্রাক্তনের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে চলে এসেছিল। প্রাক্তন স্ত্রীর একাধিক বিয়ে নিয়ে সোশাল মিডিয়া মুখ খুলেছিলেন সব্যসাচী। পালটা আবার প্রাক্তন স্বামী ও দেওরের চরিত্র সম্পর্কে কুকথা বলেছিলেন সুস্মিতা। তবে এই মুহূর্তে দু’পক্ষই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত।   

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.