সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নুসরত জাহান (Nusrat Jahan), অন্যদিকে যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। মুখোমুখি দুই তারকা। অদূর ভবিষ্যতে এমন ঘটনা ঘটতেই পারে। সূত্রের খবর মানলে, নুসরতের চ্যাট শোয়ে অতিথি হিসেবে দেখা যেতে পারে যশ দাশগুপ্তকে।
সিনেমার পর্দার বাইরে এবার নতুন অবতারে আসতে চলেছেন নুসরত জাহান। তাঁকে দেখা যাবে এক রেডিও শোতে। জনপ্রিয় এক এফএম চ্যানেলের ইউটিউবে নতুন এক টক শো নিয়ে হাজির হচ্ছেন নুসরত। আর এই টক শোয়ের বিষয় হল ভালবাসা! নাম ‘ইশক উইথ নুসরত’। ইতিমধ্যেই নুসরতের এই টক শো নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নুসরতের সামনে অতিথি হিসেবে দেখা গিয়েছে মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তী ও ঋতাভরী চক্রবর্তীকে।

[আরও পড়ুন: Squad Review: অ্যাকশন থ্রিলার ‘স্কোয়াড’ ছবি দিয়ে বলিউডে পা, নজর কাড়তে পারলেন ড্যানির ছেলে রিনজিং?]
এবার কানাঘুষো শোনা যাচ্ছে, নুসরতের প্রশ্নবাণের মুখোমুখি হতে চলেছেন তাঁর প্রিয় যশ দাশগুপ্ত। আর এই খবরে বেশ খুশি ‘যশরত’-এর (YashRat) অনুরাগীরা। কারণ নুসরতের এই শো নাকি নো-ফিল্টার হতে চলেছে। তাতে ব্যক্তিগত প্রশ্নও থাকতে পারে। ফলে এতে দুই তারকার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন তাঁদের অনুরাগীরা।

নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করেন না নুসরত-যশ। কিছুদিন আগেই একসঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন। শোনা যায়, শুটিংয়ের জন্য গেলেও সেখানে চুটিয়ে ঘুরেছেন নুসরত ও যশ। এমনকী যশের হাতে হাত রেখে ভিডিও-ও আপলোড করেছেন নুসরত। পুজোতেও একসঙ্গে প্যান্ডেল-হপিং করেছেন যশ-নুসরত। তারপর আবার দীপাবলিতে একই রঙের পোশাক পরে সেলিব্রেশনে মেতেছিলেন। সেই সময় ঈশানের ছবিও প্রকাশ্যে আসে। এবার এক চ্যাট শোয়ে দেখা যেতেই পারে দুই তারকাকে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘রোজ আমরা ঝগড়া করতাম!’ জিতু কমলের ‘সত্যজিৎ রায়’ হয়ে ওঠার নেপথ্যের গল্প ফাঁস করলেন স্ত্রী নবনীতা]
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির