সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি শিশু বলে কথা৷ তাই নিয়ে মানুষজনের উৎসাহ উদ্দীপনা কম ছিল না৷ কি নাম হবে ? কেমন দেখতে দেখতে হবে? মানুষজনের সেই অতি উৎসাহে জল ঢালে সইফ-করিনার ছোটে নবাবের নাম৷ খবর এল, সফিনার ছেলের নাম নাকি তৈমুর আলি খান৷ আর এতেই তো টুইটার থেকে ফেসবুক সবখানে ঢিঁঢিঁ পড়ে গেল৷ সেকি কথা! এমন নাম আবার কেউ দেয়! শেষপর্যন্ত কিনা দিল্লি ধ্বংসকারীর নামে হল করিনা-সইফের প্রথম সন্তানের নামকরণ! ছিঃ ছিঃ৷ উঁহু ছিঃ ছিঃ করবেন না৷ একদম না৷ এটা ভীষণ অনুচিত৷ না, একথা আমি বলছি না বলছেন খোদ পিগি চপস৷
প্রিয়াঙ্কার যা বক্তব্য, তাতে এটাই দাঁড়াচ্ছে যে সন্তানের নাম তাঁর মা-বাবার ব্যক্তিগত বিষয়৷ প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন, তিনি সইফ আর বেবোর সন্তানকে নিয়ে খুব উৎসাহী৷ এটা খুবই আনন্দের একটা খবর৷ এবার এই ছোট্ট শিশু একদিন নবাব হবে মানুষের উচিত সেই বিষয়টি নিয়েই উৎসাহিত হওয়া৷
যদিও কিছু দিন আগেই করিনা-প্রিয়াঙ্কার ঠাণ্ডা লড়াই সামনে এসেছিল৷ কিন্তু এখন হঠাৎ বেবোর ছেলের নাম নিয়ে সমালোচনার ঝড় উঠায় সেই প্রিয়াঙ্কাই করিনার পাশে দাঁড়ালেন!
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের