সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কম বেশি সবারই চোখে পড়ে জুনিয়র বচ্চনকে নিয়ে রসিকতা৷ অদিতি মিত্তল নামের এক কৌতুকাভিনেতা সম্প্রতি তাঁর পোস্টে অভিষেককে নিয়ে রসিকতা করেন৷ অভিষেকও অবশ্য তার যথাযথ উত্তর দিয়েছেন তাঁকে৷ কিন্তু শান্ত স্বভাবের এই অভিনেতা ঠিক কি উত্তর দিলেন?
ওই কমেডিয়ান তাঁর পোস্টে লেখেন, ঐশ্বর্য রাই একটি গাছকে বিয়ে করেন পরবর্তীকালে একজন পাথরকে বিয়ে করার জন্য৷ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে জুনিয়র বচ্চনের অভিনয় দক্ষতার দিকেই আঙুল তুলেছেন অদিতি৷ অবশ্য তিনি পোস্টের শেষে সরাসরি প্রশ্নই করেছেন “অভিষেক অভিনয় পারে না, তাই না?”
Aishwarya had to m marrying a tree first so she could marry a rock (mince Abishek can’t act no?) https://t.co/deLwldVxSt
Advertisement— Aditi Mittal (@awryaditi) September 7, 2016
তবে এই পোস্ট দেখে মোটেই চোটে যাননি অভিষেক৷ উপরন্তু বেশ ঠান্ডা মাথায় অদিতিকে বলেছেন যে, তাঁর প্রশ্নই বলে দিচ্ছে অভিষেক অভিনয়ে অক্ষম সেটা নিয়ে কিন্তু অদিতির মনেও সংশয় রয়েছে৷ অতএব ভাল অভিনেতা হওয়ার আশা একেবারে নেই তা নয়৷
@awryaditi and just for the record… We are still looking for this alleged tree.
— Abhishek Bachchan (@juniorbachchan) September 7, 2016
অভিষেকের রসবোধে একপ্রকার নতিস্বীকার করেছেন অদিতি মিত্তল৷ এই পুরো কথোপকথনের শেষে তিনি নিজেই অভিষেক বচ্চনকে ‘রকস্টার’ বলে স্বীকার করেছেন৷
জুনিয়র বচ্চন যে অভিনয়ের পাশাপাশি রসিকতাতেও বেশ পারদর্শী তা বোঝাই যাচ্ছে৷ সমালোচনা সামলানোর মত দক্ষতাও যে তাঁর আছে তাও প্রমাণিত৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের