নিট কেলেঙ্কারিতে মোদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে সংঘাতে না গিয়ে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজায় উচ্ছ্বসিত মাক্কাল নিধি মাইয়াম সুপ্রিমো। সোশাল মিডিয়ায় এক দীর্ঘ বার্তায় মোদিস্তুতিও করেছেন দাক্ষিণাত্যভূমের মেগাস্টার।
আরও পড়ুন:
“এইমুহূর্তে সরকার যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিট প্রশ্ন ফাঁসের থেকেও গুরুত্বপূর্ণ।” মোদিস্তুতি করার পাশাপাশি কমল হাসান অবশ্য পড়ুয়াদের হয়েও কিছু দাবি রেখেছেন।
নিট প্রশ্ন ফাঁসে আরও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ও শুক্রবার চব্বিশ ঘণ্টার ব্যবধানে বার দুয়েক ভিডিও বার্তায় নিট কেলেঙ্কারি ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী। যেখানে তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার পাশাপাশি মোদি একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছেন। সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। এহেন ভিডিও বার্তার পরই সোশাল মিডিয়ায় চড়চড়িয়ে বেড়েছে প্রধানমন্ত্রীর অনুসরণকারীর সংখ্যা। এমন আবহেই ‘ককরোচ’ নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের প্রশংসা করলেন কমল হাসান। তারকা রাজনীতিকের মত, “সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নেওয়া একদম সঠিক সিদ্ধান্ত এবং এটাই গণতন্ত্রের প্রমাণ। তবে এই বিক্ষোভের দায় উভয়পক্ষেরই নেওয়া উচিত। বাপুর দেশে যেমন প্যালেট গান, ইলেকট্রিক শক ব্যাটন এবং পেরেকগাঁথা লাঠি চলে না, তেমনই পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের বিষয়টিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তবে এইমুহূর্তে সরকার যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিট প্রশ্ন ফাঁসের থেকেও গুরুত্বপূর্ণ।” মোদিস্তুতি করার পাশাপাশি কমল হাসান অবশ্য পড়ুয়াদের হয়েও কিছু দাবি রেখেছেন।

মাক্কাল নিধি মাইয়াম সুপ্রিমোর সংযোজন, “সরকারের কাছে শিক্ষা এবং পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি জাতীয় কমিশন গঠনের আর্জি জানাচ্ছি। যে কমিশনের তিন মাসের একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা থাকবে যার লক্ষ্য হবে— পরীক্ষা ব্যবস্থার উপর আস্থা পুনরুদ্ধার, শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমানো এবং শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ করা।” পাশাপাশি তামিলনাড়ুর কণ্ঠস্বরকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কমল হাসান। তাঁর মতে, “তামিল তরুণী অনিতার মৃত্যুই প্রথম দেখিয়েছিল যে এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষার কারণে মানুষ নিজের জীবন দিতেও দু’বার ভাবে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ