গুগল ছাড়া কি দিন চলে! সর্বক্ষণ নেটভুবনে বিচরণে ‘এমন বন্ধু আর কে আছে’? কাজেই কারও গুগল অ্যাকাউন্ট নিয়ে সমস্যা তৈরি হলে সে যে বড় আতান্তরে পড়বে তা তো জানা কথাই। পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা ফোন হারালে অ্যাকাউন্ট ফিরে পাওয়া এখন আরও সহজ। নতুন একটা ফিচার এনেছে গুগল। যার নাম সেলফি ভিডিও। এই ফিচারের সাহায্যে সহজেই ফিরে পেতে পারেন আপনার অ্যাকাউন্ট।
এতদিন অ্যাকাউন্টের অ্যাক্সেস না পেলে ব্যাকআপ কোড কিংবা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হত। আরও অন্য পদ্ধতি ছিল। কিন্তু এবার আনা হয়েছে সেলফি ভিডিও। অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসে গিয়ে একটি সেলফি ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। ছোট্ট ভিডিও। এরপর যদি কখনও পাসওয়ার্ড ভোলেন, নতুন ডিভাইসে লগ ইন না করতে পারেন তাহলে ওই ভিডিওই আপনাকে অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে। সেক্ষেত্রে স্রেফ নতুন একটি সেলফি ভিডিও তুলে পাঠাতে হবে। আর তাহলেই গুগল দুই ভিডিও বিচার করে দেখে নেবে দু’ক্ষেত্রে মানুষটি একই কিনা। যদি মিলে যায়, তাহলেই সটান অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে।
আরও পড়ুন:
ভিডিও ফাঁস হয়ে যাবে না তো?
কিন্তু সেক্ষেত্রে কোনওভাবে ভিডিওটি যদি ফাঁস হয়ে যায়, তাহলে তো অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। গুগল অবশ্য জানাচ্ছে, এই ভিডিওগুলি এনক্রিপ্টেড। অর্থাৎ তা ফাঁস হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাছাড়া ইউজাররা চাইলেই সেই ভিডিওটি মুছে দিতে পারবেন যখন তখন। গুগলও তাঁদের অনুমতি না নিয়ে ওই ভিডিও ব্যবহার করবে না।
কীভাবে সেলফি ভিডিও করবেন
- প্রথমে যান গুগল অ্যাকাউন্টের সেটিংসে।
- এরপর সিকিউরিটি অপশনে যেতে হবে।
- সেখানে সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি বিভাগে যান।
- সেলফি ভিডিও নির্বাচন করুন।
- এবার নির্দেশ মেনে চলুন। ক্যামেরার দিকে তাকিয়ে মাথাটি সামান্য নাড়ান, ঠিক যেভাবে বলা হচ্ছে। বিভিন্ন কোণ বা দিক থেকে ভিডিও করলে মিল যাচাইয়ের প্রক্রিয়াটি আরও নির্ভুল হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?