Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Pakistan

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা! ১২ সেনা পাক জওয়ান-সহ মৃত ১৫

বৃহস্পতিবার রাতে পাক-আফগানিস্তান সীমান্তে উত্তর-পশ্চিম পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় আত্মঘাতী হামলা চলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ০০:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ০০:৩৭

options
link
পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা! ১২ সেনা পাক জওয়ান-সহ মৃত ১৫ zoom
ঘটনায় ১২ জন পাকিস্তানি সেনা-সহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।
Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় ১২ জন পাকিস্তানি সেনা-সহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পালটা প্রত্যাঘাতে ১২জন চরমপন্থী নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

পাক সেনা সূূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাক-আফগানিস্তান সীমান্তে উত্তর-পশ্চিম পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় আত্মঘাতী হামলা চলে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ভেদ করতে না পেরে চরমপন্থীরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে চেকপয়েন্টের বাইরের দেওয়ালে। এই হামলায় ১২ জন সেনা জওয়ান, দু’জন পুলিশ ও বন বিভাগের একজন মিলিয়ে মোট ১৫ জন নিহত হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাক সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘আমাদের বীর পনেরোজন শহিদ হয়েছেন। হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে চেকপয়েন্টের বাইরে ধাক্কা মারে। বিস্ফোরণে চেকপয়ন্টের পরিকাঠামোরও ক্ষতি হয়েছে।’ ঘটনার দায় শিকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে পরিচিত তালেবান জঙ্গিরা। তাদের চারজন এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ক্ষেত্রের মতো এবারও পাকিস্তানের দাবি, এতে আফগানিস্তানের হাত রয়েছে। তবে আফগানিস্তানের তালিবান সরকার তা অস্বীকার করেছে। ইসলামাবাদের আরও অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের নিরাপদ মাটি ব্যবহার করে হামলা চালায়। তবে আফগানিস্তানের দাবি, জঙ্গি হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.