Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Diwali

দিওয়ালির ছুটি বাতিল ক্যালিফোর্নিয়ায়! গভর্নরের নির্দেশ খারিজ করল আদালত

গত বছরের অক্টোবরেই আইন করে ছুটি ঘোষণা করা হয়েছিল ক্যালিফোর্নিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৯:১২

options
link
দিওয়ালির ছুটি বাতিল ক্যালিফোর্নিয়ায়! গভর্নরের নির্দেশ খারিজ করল আদালত zoom
প্রতীকী ছবি।
Advertisement

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেতে ওঠেন দিওয়ালির আনন্দ উৎসবে। যা থেকে বাদ পড়ে না আমেরিকাও। আর সেই উপলক্ষে সেদেশের নানা প্রদেশেও সেখানেও থাকে ছুটি। কিন্তু এবার দিওয়ালিতে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় মিলবে না ছুটি! অথচ গত বছরের অক্টোবরেই আইন করে ছুটি ঘোষণা করা হয়েছিল ক্যালিফোর্নিয়ায়। কিন্তু এবার আদালত সেই তা খারিজ করে দিয়েছে। হিন্দু আমেরিকার ফাউন্ডেশনের তরফে একথা জানানো হয়েছে।

বলে রাখা ভালো, এই আইনে দিওয়ালিতে সবার জন্য বাধ্যতামূলক ও বেতন-সহ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। এর আওতায় যোগ্য সরকারি কর্মচারীদের বেতন-সহ ছুটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি পাবলিক স্কুল ও কমিউনিটি কলেজগুলিতে উৎসবটি উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম অ্যাসেম্বলি বিলে সই করে তাকে আইনে পরিণত করেছিলেন। কিন্তু এবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘ক্যালিফোর্নিয়ায় হিন্দু আমেরিকানদের সহায়তা অব্যাহত রাখা হবে, যাতে আমাদের সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ উৎসবগুলো উদযাপনের অধিকার রক্ষা করা যায়।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, আমেরিকায় বিপুল জনপ্রিয় দিওয়ালি। প্রতিবছর আলোর উৎসবে মেতে উঠে হোয়াইট হাউস। পেনসিলভ্যানিয়া, নিউ ইয়র্কের মতো বহু শহরেই দেখা যায় দিওয়ালি উদযাপন। কিন্তু এবার ক্যালিফোর্নিয়ায় ছুটি বাতিল ঘিরে দেখা গেল ভিন্ন ছবি। প্রসঙ্গত, এই মার্কিন প্রদেশেই সবচেয়ে বেশি ভারতীয় রয়েছেন। ফলে হিন্দুর সংখ্যাও অনেক বেশি। ফলে এমন সিদ্ধান্তে তারা যে হতাশ হবে তা বলাই যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.