Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Dilip Ghosh

কী অবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েতের? প্রকল্পগুলির হালকতিকত কেমন? জেলায় জেলায় যাবেন দিলীপ

পঞ্চায়েতগুলিতে ১১ হাজার নিয়োগের কথাও বলেছেন তিনি। নিয়োগ পদ্ধতিরও পরিবর্তন হবে বলে জানিয়েছেন। জেলাশাসক নয়, এবার পিএসসির মাধ্যমে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২০:২০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২০:২০

options
link
কী অবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েতের? প্রকল্পগুলির হালকতিকত কেমন? জেলায় জেলায় যাবেন দিলীপ zoom
Advertisement

অন্নপূর্ণা ভাণ্ডার, জি রামজি থেকে আবাস যোজনা। পঞ্চায়েতগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ কেমন চলছে? তা সরজমিনে খতিয়ে দেখতে আসরে নামছেন রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

আগামী সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের শুরু থেকে বিভিন্ন জেলাগুলিতে যাবেন দিলীপ। হাওড়া, হুগলি থেকে সফর শুরু করবেন দাবাং নেতা। জানা যাচ্ছে, ছোট জেলার ক্ষেত্রে একদিনে দুটি জেলার সফর করবেন। বড় জেলার ক্ষেত্রে গোটা দিন পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কেন এই সফর? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলিতে কেমন কাজ চলছে? জনসাধারণের জন্য আনা বিভিন্নগুলি কেমন চলছে? আধিকারিকরা ঠিক মতো কাজ করছেন কিনা, জনপ্রতিনিধিদের ভূমিকাও বা কী? সব খতিয়ে দেখবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা অফিসে আসছেন না বলে অভিযোগ উঠেছে। দিলীপকে তা নিয়ে প্রকাশ্যে কড়া মন্তব্য করতেও শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, “পরিষেবা দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। মাঝামাঝি কিছু নেই। পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে এনে সই করাব।”

অনেক পঞ্চায়েতে কর্মীর অভাব রয়েছে বলেও জানা গিয়েছে। ১১ হাজার নিয়োগের কথাও বলেছেন তিনি। নিয়োগ পদ্ধতিরও পরিবর্তন হবে বলে জানিয়েছেন। জেলাশাসক নয়, এবার পিএসসির মাধ্যমে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। এবার সব কিছু খতিয়ে দেখতে জেলা সফর শুরু করবেন মন্ত্রী দিলীপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.