সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরকাণ্ডে বাংলাজুড়ে গরম আবহাওয়ার মাঝেই দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বেজায় খুশি পুজো কমিটিগুলো। কারণ এবার পুজোর অনুদান একলাফে ৬০ হাজার থেকে বেড়ে ৭০ হাজারে দাঁড়িয়েছে। ছাড় দেওয়া হয়েছে বিদ্যুতের বিলেও। আর মুখ্যমন্ত্রীর এমন দরাজ ঘোষণায় যখন খুশির হাওয়া রাজ্যের পাড়া-ক্লাবগুলিতে, ঠিক সেইসময়েই রাজ্য সরকারের পুজোর অনুদান নিয়ে বিঁধলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক যে কোনও ইস্যুতেই বিজেপি কিংবা তৃণমূলকে বিঁধতে ছাড়েন না। দিন দুয়েক আগে যাদবপুরের নয়া উপাচার্যকে সংঘ পরিবারের সদস্য বলে কটাক্ষ করেছিলেন, এবার পুজোর অনুদান নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: শাবানা আজমির নাম করে সাইবার ক্রাইম, অনুরাগীদের সাবধান করলেন অভিনেত্রী]
পুজোর এমন বিরাট অনুদান নিয়ে তৃণমূল সরকারকে বিঁধে পরিচালকের মন্তব্য, “৭০ হাজারে দুঃস্থদের স্কুলে বই বিলি করা যেত।” শুধু তাই নয়, ওই ফেসবুক পোস্টেই রাজ্যের শিক্ষাঙ্গনে আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, রাজ্যের নেতামন্ত্রীদের অনেকের ত্বত্তাবধানেই বড় বাজেটের পুজো হয়। সেই প্রেক্ষিতেই কমলেশ্বরের কটাক্ষ, “সব বড় ক্লাবের পুজোর বাজেট লক্ষ বা কোটিতে হয়। আর পুজোর দাদার খাটের নিচেই কয়েকশো কোটি থাকে।”

[আরও পড়ুন: ‘বাঙালি আজও দাদাগিরি করে’, ফের ছোটপর্দায় সৌরভ ম্যাজিক, প্রকাশ্যে ঝলক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা