সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পর এবার একুশে জুলাইয়ের অনুষ্ঠানেও অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) পাশে শ্রীময়ী চট্টোরাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে কি রাখঢাক না করেই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন কাঞ্চন-শ্রীময়ী? জোর চর্চা বিভিন্ন মহলে।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: বলিউড নায়কদের টক্কর দিতে আসছেন দক্ষিণী বিজয়, ‘লিগার’ ছবির ট্রেলারে বড় চমক]

বৃহস্পতিবার একুশে জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকও ছিলেন সেখানে। একুশের অনুষ্ঠান থেকেই এদিন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রীময়ী চট্টোরাজ। পাশে দেখা গেল কাঞ্চনকে। এর পাশাপাশি মু্খ্যমন্ত্রীর থেকে উপহার পাওয়া উপহার শাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ, বছর খানেক আগে কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী পিংকির দাম্পত্য কলহ প্রকাশ্যে চলে এসেছিল। সেই সময় কারণ হিসেবে উঠে আসে শ্রীময়ীর নাম।
View this post on Instagram
উল্লেখ্য, অতীতে কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে নানা খবর রটেছে। কাঞ্চন মল্লিকের স্ত্রী পিংকিও তাঁদের সম্পর্কের রটনায় সায় দেন। কাঞ্চন সন্তানের প্রতি আদর্শ বাবার ভূমিকা পালন করেন না বলেও অভিযোগ করেন তিনি। পালটা পিংকির বিরুদ্ধেও সরব হন কাঞ্চন। পিংকি ২০ দিনও ঠিকমতো সংসার করেননি বলেই দাবি করেন তৃণমূল বিধায়ক (TMC)। একে অপরের বিরুদ্ধে হামলা, পালটা হামলার অভিযোগে থানারও দ্বারস্থ হয়েছিলেন কাঞ্চন ও পিংকি। শোনা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে কাঞ্চন-পিংকির। তার মাঝেই বারবার একসঙ্গে ধরা দিচ্ছেন শ্রীময়ী-কাঞ্চন।
[আরও পড়ুন: পোস্তা উড়ালপুল বিপর্যয়ের পর কেমন আছে শহর? ‘কলকাতা চলন্তিকা’র টিজারে মিলল ইঙ্গিত]
সর্বশেষ খবর
-
গাঁজা খেয়ে চালকের আসনে এয়ার ইন্ডিয়ার পাইলট! শরীরে কী কী ভয়ংকর প্রভাব পড়ে জানেন?
-
রেনকোজির চিতাভস্ম সুভাষের নয়! নেতাজির অন্তর্ধান রহস্যের তদন্তে ফের মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী