বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুলে অনেকেরই চক্ষুশূল হয়েছেন কঙ্গনা রানাউত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী অধ্যায়ে সিনেপাড়ার খান-কাপুর সাম্রাজ্যের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন অভিনেত্রী, সেটাও না-পসন্দ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশের! উপরন্তু করণ জোহরের নামের পাশে ‘নেপোটিজমের ঝান্ডাধারী’ তকমা সেঁটে বিতর্কে জড়ান ‘ক্যুইন’। তার পর থেকেই বলিপাড়া কার্যত একঘরে করে দিয়েছে কঙ্গনাকে! এবার ‘ডন ৩’ বিতর্কে রণবীর সিংয়ের ‘কোণঠাসা’ হওয়ার কথা শুনে সেই অভিশপ্ত অধ্যায়ের কথাই মনে করলেন কঙ্গনা রানাউত।
আরও পড়ুন:
“এরকম আবার হয় নাকি যে, আপনি জীবনে উন্নতিও করবেন, আবার আপনার শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে না? তাই আমার মতে, সংশ্লিষ্ট ইস্যুতে রণবীরের উচিত…।”

রণবীরের পাশে দাঁড়িয়ে সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, “আমাকে তো বলিউডের সকলেই ব্যান করেছিল। জীবনে উন্নতি হলে, মর্যাদা-প্রতিপত্তি বাড়লে শত্রুর সংখ্যাও বৃদ্ধি পায়। এরকম আবার হয় নাকি যে, আপনি জীবনে উন্নতিও করবেন, আবার আপনার শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে না? তাই আমার মতে, সংশ্লিষ্ট ইস্যুতে রণবীরের নিজের মান বজায় রাখা উচিত।” কঙ্গনার কথায়, জীবনে সাফল্য অর্জনের পথে নানাবিধ চ্যালেঞ্জ আসাটা অস্বাভাবিক কিছু নয়। তাই কাউকে দমিয়ে রাখা উচিত নয়। কঙ্গনার সংযোজন, “জীবনে এগোতে হলে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সবসময়ে যে আপনার পথ মসৃণ হবে— এমনটা আশা করা উচিত নয়। তবে দিনশেষে সবকিছুই ঠিক হয়ে যায়।” সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসেছিলেন কঙ্গনা, সেখানেই রণবীর সিংয়ের উপর ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি নিয়ে মুখ খোলেন তিনি। অভিনেত্রীর এহেন মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই নেটমহলের প্রশ্ন, ‘নিজের সঙ্গে তুলনা টেনে আপনি কি এবার রণবীর সিংকে বিজেপিতে টানার চেষ্টা করছেন?’ এমন কৌতূহলের উদ্রেক কিন্তু অমূলক নয়! কেন?

কারণ রণবীর অভিনীত ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমার বিরুদ্ধে গোড়া থেকেই ‘বিজেপির প্রোপাগান্ডা’র অভিযোগ উঠেছে। যে সিনেমা নিয়ে রাজনৈতিকমহলেও কম চাপানোতর হয়নি। একাংশ আবার ‘ধুরন্ধর’ অভিনেতার সঙ্গে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠতার দাবিও তুলেছেন। বিশেষ করে রণবীর ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর সেই জল্পনার পালে আরও হাওয়া লেগেছে, বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই বিজেপির তারকা সাংসদ কঙ্গনা পাশে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছে যে, রণবীরকে কি তবে গেরুয়া শিবিরে শামিলের চেষ্টা করছেন নেত্রী-অভিনেত্রী?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?
-
‘সর্বভারতীয় নয়, এখন কালীঘাট তৃণমূল!’ বিধানসভায় কটাক্ষ শোভনদেবকে, পেলেন ‘পরামর্শ’
-
‘সংবাদের শিরোনামে থাকার চেষ্টা’, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ