সন্তানের স্কুলে প্রথম বড় অনুষ্ঠান। আপনার সন্তানকে বেছে নেওয়া হয়েছে সেখানে মঞ্চে উঠে গান বা নাচ পরিবেশন করার জন্য। অথচ শিশুটি বরাবরই মুখচোরা। এমন সুযোগ পেয়ে খুশি হওয়ার বদলে বরং গুটিয়ে গিয়েছে। মঞ্চে উঠতে রাজি হওয়া তো দূরের কথা, স্কুল যেতেই নারাজ আজকাল। কী করবেন এমন অবস্থায়? কী করে নতুন অভিজ্ঞতা গ্রহণের উপযোগী মানসিকতা তৈরি করবেন সন্তানের মননে?

আরও পড়ুন:
১। সব শিশুরা এক রকম হয় না। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় নতুন কিছু শেখার অভিজ্ঞতায়। তবে সেই ভিড়েই রয়ে কিছু ভিতু, শান্তগোছের শিশু। আপনার সন্তান যদি এমন ধরনের শিশু হয়ে থাকে, তবে বুঝে নিতে হবে যে ভয় তার স্বভাবসিদ্ধ। অনেক বাবা-মায়েরাই তাঁদের সন্তান বাকিদের থেকে পিছিয়ে যেতে পারে, এমনটা মনে করেন। তাকে বোঝার বদলে, নতুন কাজে অংশগ্রহণের ক্ষেত্রে জোরজার করেন। এতে শিশুটি আরও অন্তর্মুখী হয়ে পড়তে পারে। তাই কাজের প্রতি তার অনাগ্রহ কেন, সেই বিষয়টি বুঝতে হবে আগে।
২। যে কোনও ভয়কে সম্মুখীন হওয়ার প্রয়োজনীয়তা কেন রয়েছে, তা বোঝাতে হবে শিশুটিকে। তাকে বলুন, জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে, যার মুখোমুখি গিয়ে দাঁড়াতে একেবারেই ইচ্ছে করবে না। মনে হবে, যেমন করেই হোক তা এড়িয়ে যাওয়া গেলে সবচাইতে ভালো হয়। আসন্ন অনুষ্ঠানটিও হয়তো কোনও এক উপায়ে এড়িয়ে যাওয়া সম্ভব। সত্যি বলতে, ভয়ের সম্মুখীন না হয়ে এড়িয়ে গেলে, তাৎক্ষনিক শান্তিই পাওয়া যায়। কিন্তু এতে তৈরি হয়ে দীর্ঘমেয়াদি এড়িয়ে যাওয়ার মানসিকতা। জীবনের সমস্ত পর্যায়েই তার প্রভাব পড়ে। তাছাড়া ভুললে চলবে না যে, আজ কোনও ভয়ের পাশ কাটিয়ে চলে গেলে, আগামী দিনে তার আকার আরও বড় হবে।

৩। সন্তানের সঙ্গে বসে তাকে বুঝতে সাহায্য করুন, কী করলে পারফরম্যান্স সাবলীল হবে। বকাবকির বদলে বুঝিয়ে বলুন কোন কোন ক্ষেত্রে ভুলত্রুটি রয়ে যাচ্ছে। বাড়িতেই ফাঁকা সময়ে তাকে অভ্যাস করতে সাহায্য করুন। বন্ধুর মতো উৎসাহ যোগান এ কাজে। আপনাকে তুষ্ট করা যেন সন্তানের একমাত্র লক্ষ্য না হয়ে দাঁড়ায়।
৪। অনুষ্ঠানের দিন অবশ্যই উপস্থিত থাকুন সন্তানের পাশে। হতে পারে, বহু প্রচেষ্টার পরেও মনমতো হল না তার পারফরম্যান্স। সেক্ষেত্রে বিরক্তি বা হতাশা যতটা সম্ভব প্রকাশ না করার চেষ্টা করুন। বরং সন্তানকে জানান, সে যে তার একশো শতাংশ এ কাজে ঢেলে দিয়েছে, তা আপনি বুঝেছেন। আজ এবং আগামী দিনে পাশেই রয়েছেন যে কোনও কাজে। এতে সন্তানের মনোবল বাড়বে। বাড়বে আপনার প্রতি ভরসাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! গ্রেপ্তার মহিষাদলের প্রাক্তন বিধায়ক
-
বুধে চমক ‘বুম্বাদা’র, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন প্রসেনজিৎ
-
বিপুল টাকা ‘তোলাবাজি’, কলকাতায় ফের গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর
-
‘আপনার সরকার, আপনার পাশে’, জনগণের সুবিধায় রাজ্যে চালু হেল্পলাইন নম্বর
-
মিলবে লাখ টাকা পুরস্কার! বিজেপি সাংসদকে ‘খুনে’র হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল পোস্টার