সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বিতর্কের কারণেই বেশিরভাগ সময়ে সংবাদের শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তবে এবারে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। কেন? কারণ মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন তারকা যুগল। সেই ভিডিও শেয়ার করেই দু’জনকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আর এবার সেই সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের আগে উজ্জয়ীনির মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।
Virat Kohli and Anushka Sharma visited the Mahakaleshwar Jyotirlinga Temple.pic.twitter.com/2Mk4VERO6F
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) March 4, 2023
[আরও পড়ুন: তুনিশা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিজান খানের জামিন, ছাড়া পাওয়ার পরও থাকছে বিধিনিষেধ]
সংবাদ সংস্থা এএনআইয়ের আপলোড করা ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, “কী সুন্দর দৃষ্টান্ত এই পাওয়ার কাপলের। এই কর্মের দ্বারা তাঁরা শুধু মহাকালের আশীর্বাদই পাচ্ছেন না পাশাপাশি ধর্ম এবং মানবসভ্যতাকেও মহিমান্বিত করছেন।”
এরপরই আবার কঙ্গনা লেখেন, “এই সভ্যতা সনাতন ধর্মের উপর নির্ভর করেই তো টিকে রয়েছে। এর পাশাপাশি রাজ্য/ মন্দিরের পর্যটনও প্রচার পাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে এমন পদক্ষেপ দেশের সম্মান ও অর্থনীতি দুইয়ের ক্ষেত্রেই উপযোগী। “

[আরও পড়ুন: ‘খুব বড় অ্যাটাক ছিল…’, হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন সুস্মিতা]
সর্বশেষ খবর
-
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান
-
কলকাতায় ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল, খতিয়ে দেখলেন মেগা ম্যাচের প্রস্তুতি, কী জানালেন ক্রীড়ামন্ত্রী?
-
বল নিয়ে কাড়াকাড়ি! শেষে কেটে অর্ধেক করে বাড়ি নিয়ে গেলেন দুই ইংরেজ পেসার, কেন?
-
ভারতীয় জওয়ানদের অসম্মান! স্বঘোষিত জেন জি মহিলা পর্যটককে তুলোধোনা অনুপমের
-
দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়েও লড়াই ছাড়েননি, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু পায়েলের