বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের সোশাল মিডিয়ায় খুবই সক্রিয়। যে কোনও বিষয়ে সাহসী মতামত পেশ করতে পিছু হটেন না। লাদাখের স্বঘোষিত জেন জি পর্যটক মহিলার ঔদ্ধত্যে ক্ষুব্ধ অনুপম খের। ভারতীয় সেনা জওয়ানকে অবমাননার অভিযোগ তুলেছেন অভিনেতা। তাঁর মতে, ভারতীয় সেনার সঙ্গে অত্যন্ত অসম্মানজনক আচরণ করছেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, ক্ষোভে ফেটে পড়েছেন অনুপম। সেই সঙ্গে প্রকৃত জেন জি হওয়ার পাঠ পড়িয়েছেন অভিনেতা।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের অভিনীত ‘তানভি দ্যা গ্রেট’-এর একটি গান শেয়ার করেছেন। যা প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সেনা আধিকারিকদের কাছে প্রশংসিত। যেখানে অভিনয় করেছেন তরুণ প্রজন্ম। এই ভিডিও-ই যে অনুপমের প্রতিবাদের অস্ত্র তা বললে অত্যুক্তি হবে না। বহু সেনা এই গানের ভিডিও তাঁকে ফরওয়ার্ড করে লিখেছেন, ‘ভারতের প্রকৃত জেন জি’র প্রতিফলন ঘটেছে এই গানে। তরুণ প্রজন্মের এক অসাধারণ গান।’
আরও পড়ুন:

নিজেকে জেন জি সম্বোধন করা ওই মহিলা পর্যটকের প্রতি কেন অসন্তুষ্ট অনুপম? কারণ ব্যাখ্যা করে লিখেছেন, ‘লাদাখের এক মহিলার ভিডিও দেখলাম। তিনি নিজেকে জেন জি বলে সম্বোধন করছেন। আমাদের সেনা জওয়ানদের সঙ্গে অত্যন্ত অসম্মানজনকভাবে কথা বলছিলেন। এই বিষয়টি আমাকে প্রচণ্ড বিচলিত করেছে। তখনই মনে হল ‘তানভি দ্যা গ্রেট’-এর এই গানটি শেয়ার করা উচিত। যে গানটি আমাদের সেনা আধিকারিকরাই পছন্দ করছেন এবং একে অপরের সঙ্গে শেয়ার করছেন।’
View this post on Instagram
প্রকৃত তরুণ প্রজন্ম কাকে বলে? এপ্রসঙ্গে অভিনেতার সংযোজন, “নবপ্রজন্ম শুধু দৃষ্টিভঙ্গি প্রদর্শন নয়। সাহস, শৃঙ্খলাবোধ, সম্মান প্রদর্শন অত্যন্ত প্রয়োজন। ভারতীয় সেনা বিজয়ী হোক। জয় হিন্দ!” প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। যেখানে সেই মহিলাকে মিনামার্গ চেকপোস্টে ব্যারিকেডের কাছে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

View this post on Instagram
পর্যটকদের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই এইঈ ঘটনাকে কাশ্মীরে সাধারণ মানুষের পরিস্থিতির সঙ্গে তার তুলনা করেন। এখানেই শেষ নয়, ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমরা জেন জি। এসব বরদাস্ত করব না।” ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশাল মিডিয়ায় তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খাঁটি হ্যান্ডলুম নাকি মেশিনে তৈরি? পুজোর কেনাকাটায় শাড়ি চিনতে মাথায় রাখুন এই ৫ বিষয়
-
সেনার হাতে এবার ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের
-
ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি
-
মধ্যমগ্রামে ব্যতিক্রমী রাখি উৎসব, আবাসিক ছাত্রীদের নিয়ে সম্প্রীতি ও মানবিকতার পাঠ