সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের মুখে হাসি নিয়ে আসেন আনায়াসেই৷ কিন্তু শো নিয়ে গুজব ঠেকাতে বেশ হিমশিম খেতে হচ্ছে কপিল শর্মাকে৷ বিশেষ করে সেই গুজব যদি তাঁকে এবং সুনীল গ্রোভারকে নিয়ে হয়৷ এবারে অবশ্য খবরটি গুজব নয়৷ হ্যাঁ, সত্যিই ঝামেলা হয়েছিল কপিল ও তাঁর ‘গুত্থি’র মধ্যে৷ ফেসবুকে সেকথা স্বীকার করে নিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান৷
[উন্নয়নে কোনও পক্ষপাত হবে না, জানালেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ]
নিজের স্ট্যাটাসে কপিল লিখেছেন, সুনীলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি৷ প্রকাশ্যেই এই ঘটনা ঘটেছিল৷ কিন্তু গত পাঁচ বছরে নাকি এই প্রথম তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে৷ পরিবারের থেকে বেশি সময় তিনি শোয়ের সহকর্মীদের সঙ্গে কাটান৷ সেখানে একটু-আধটু ঝামেলা হতেই পারে৷ সুনীলকে তিনি অভিনেতা ও ব্যক্তি হিসেবে সম্মান করেন৷ নিজেদের ঝামেলা নিজেরাই মিটিয়ে নেবেন৷ এটা যে তাঁদের ব্যক্তিগত বিষয়, সে কথাও জানিয়েছেন কপিল৷
[মিশে যাচ্ছে Idea ও Vodafone, তৈরি হবে দেশের বৃহত্তম নেটওয়ার্ক]
তবে এই ঝামেলা নিয়ে মিডিয়ার ভূমিকায় বেশ ক্ষুব্ধ অভিনেতা৷ সংবাদমাধ্যমকে কটাক্ষ করে কপিলের উক্তি, দেশের নিরাপত্তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তাঁর ও সুনীলের ঝামেলা নিশ্চয়ই নয়! কপিলের এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের মধ্যে৷ বেশিরভাগই ‘দ্য কপিল শর্মা শো’-এ ড. মশুর গুলাটি ওরফে সুনীলে গ্রোভারের পক্ষ নিয়েছেন৷ কেউ কেউ আবার সুনীলের কাছে তাঁকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দিয়েছেন৷ আর সবশেষে কপিল সবাইকে পরামর্শ দিয়েছেন মুখের হাসি বজায় রাখতে৷
[কিম জং উনের ব্যবহার খুব বাজে : ডোনাল্ড ট্রাম্প]
সর্বশেষ খবর
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?