Met Gala 2026

মেট গালায় অভিষেক হবে করণ জোহরের! লাল গালিচায় ‘কেজো’র পাশে মণীশ মালহোত্রাও?

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালা মাতিয়েছিলেন করণের বন্ধু বলিউডের 'বাদশা' শাহরুখ খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১২:১৩

options
link
মেট গালায় অভিষেক হবে করণ জোহরের! লাল গালিচায় ‘কেজো’র পাশে মণীশ মালহোত্রাও?
শোনা যাচ্ছে করণ ৪ মে নাতাশা পুনাওয়ালার সঙ্গে যোগ দেবেন বহু আলোচিত এই ইভেন্টে।

গতবার ‘মেট গালা ডেবিউ’ হয়েছিল শাহরুখ খানের। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ওই কৃতিত্ব অর্জন করেছিলেন বাদশা। বলতে গেলে পোশাক নয়, নিজের ব্যক্তিত্বের জোরেই মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেন কিং খান। এবার মেট গালায় যোগ দেবেন শাহরুখেরই অভিন্নহৃদয় বন্ধু তারকা পরিচালক করণ জোহর! এমনই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যদিও এখনও এই বিষয়ে কোনও নিশ্চিত বার্তা দেননি করণ।

Advertisement

ওই সংবাদমাধ্যম অনুসারে, করণ ৪ মে নাতাশা পুনাওয়ালার সঙ্গে যোগ দেবেন বহু আলোচিত এই ইভেন্টে। সঙ্গে থাকবেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাও। জানা যাচ্ছে, করণের পোশাকও নাকি মালহোত্রাই ডিজাইন করেছেন। এদিকে গুঞ্জন ইশা আম্বানিও নাকি থাকছেন মেট গালায়। গতবার শাহরুখ-দিলজিৎ ছাড়াও মেট গালায় অংশ নিয়েছিলেন কিয়ারা আডবানি।

Advertisement

Met Gala 2026: Shah Rukh Khan’s appearance at last year’s red carpet

Advertisement

 

 

২০২৫ সালের মেট গালা মাতিয়েছিলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক। ছিল একটি ‘K’ লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এই অবতারেই সকলকে মুগ্ধ করেন তিনি। ছিলেন পাঞ্জাবি গায়ক ও নায়ক দলজিৎ সিং দোসাঞ্জ। দু’জনের অ্যাপিয়ারেন্সের প্রশাংসায় পঞ্চমুখ হয়েছিলেন করণ। এবার তিনি নিজেই হাজির থাকবেন মেট গালায়। বরাবরই নিজের ফ্যাশন স্টেটমেন্টে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। বিতর্কও হয়েছে। ট্রোলড হতেও দেখা গিয়েছে। কিন্তু করণ জোহর সেসবে পাত্তা দেননি। এবার মেট গালায় কী পরেন তিনি, সেদিকে নিশ্চয়ই নজর থাকবে বিনোদন-বিশ্বের। এবারের গালা অনুষ্ঠানের সহ-সভাপতির দায়িত্বে থাকবেন বিয়ন্সে, নিকোল কিডম্যান, ভেনাস উইলিয়ামস এবং অ্যানা উইন্টুর। তাঁদের সঙ্গে আয়োজক কমিটিতে যোগ দিচ্ছেন লিসা। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মূলত মহিলারাই অংশ নেন এতে। গতবার শাহরুখ তৈরি করেছেন নতুন ঐতিহ্য। যা এবার অন্য মাত্রা পাবে বলেই মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.